আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। যার জেরে রাজ্য থেকে শুরু করে সারা দেশে ব্যহত চিকিৎসা পরিষেবা।ফলে চরম অসুবিধায় পড়েছেন রোগী ও পরিজনরা। ডাক্তার না পেয়ে কথাও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো কোথাও আবার ফিরেও যেতে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের। তবে এই পরিস্থিতিতে দেখা গেল ব্যতিক্রম দেখা গেল এক্মাত্র তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সুত্র মারফত জানা গেছে তমলুক শহরে চেম্বার বন্ধ রাখা হলেও হাসপাতালে মিলছে পরিষেবা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে না রোগী ও তাঁর পরিজনদের। এমনকি কেউ গেলে ফিরতে হচ্ছে না তাদের। বিশেষ করে অনেক দূর থেকে যে রোগীরা আসছেন তাদের যাতে ঘুরে যেতে না হয় সেই জন্যেই চালু রাখা হয়েছে এই চিকিৎসা ব্যবস্থা। তবে এরই মাঝে চিকিৎসকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি। এদিন কালো ব্যাজ পরে রোগী দেখেন চিকিৎসকরা।
অন্যদিকে বিষয়টি নিয়ে অত্যন্ত খুশি চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁর পরিজনরা। পাশাপাশি এই পরিষেবা দিতে পেরে অত্যন্ত খুশি ডাক্তার রাও। চিকিৎসকদের কথায় তাঁরা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন। পাশাপাশা এই নারকীয় কাণ্ডের অভিযুক্তের শাস্তিও কামনা করেন। কিন্তু তাঁর জন্য দুস্থ মানুষকে পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত করা উচিৎ নয় বলেও জানান তিনি।



