Fire in Bangladesh: উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বিপুল এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, কক্সব্জারে বালুখালিতে ১১ নম্বর ক্যাম্পে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, পৌনে ৩ টের দিকে আগুন লাগে। পরে তা দ্রুত ১০ নম্বর ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১০ টি ইঞ্জিন।

আরও পড়ুনঃ Bangladesh: চট্টগ্রামের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত ৬, আহত বহু

উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মহম্মদ আলি বলেন, আগুন লাগার পরপরই তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১ হাজার ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখনও অবধি কারোর হতাহতের খবর মেলেনি। হাজার হাজার রোহিঙ্গা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়।

vlcsnap 2023 03 05 16h45m09s477
উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ছে আগুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে আশ্রয়শিবিরের প্রায় ৩০০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার বালিখালিতে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিরাট আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় রোহিঙ্গা ক্যাম্প। হাজার হাজার রোহিঙ্গা ঘরছাড়া হন। আগুনের জেরে ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে অন্তত ৫০জন আহত হয়েছিলেন। আগুনে পুড়ে সেবার ৭ জনের মৃত্যু হয়েছিল। তবে সেটা ছিল বেসরকারি সূত্রে খবর।

উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ছে আগুন 

vlcsnap 2023 03 05 16h45m05s354
উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ছে আগুন

এই মুহুর্তে সব মিলিয়ে কক্সবাজারে মোট ৩৪টি রোহিঙ্গাদের শিবির রয়েছে। সমুদ্রের ধারে বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই শিবির। মায়ানমার থেকে আসার পরে এখানেই উপস্থিত হয় শরণার্থীরা। আগুনের গ্রাসে বিরাট অংশ চলে যেতেই আতঙ্ক ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন