ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, চরমে যাত্রী বিক্ষোভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছুটির দিনে সাত সকাল থেকেই ব্যাহত রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যার জেরে রীতিমত ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। শুধু তাই নয়, রবিবারে বিঘ্নিত ট্রেন চলাচলের কারণে ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা। রেল চলাচল বিঘ্নিত হওয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা।

আরও পড়ুন: Bollywood: সুশান্তকে বিয়ে করতে কেরিয়ারের সঙ্গে ‘সমঝোতা’! বনশালীর প্রস্তাব ফিরিয়েছিলেন অঙ্কিতা

প্রসঙ্গত, নন-ইন্টারলকিং-এর কাজ চলছে উত্তরপাড়া স্টেশনে। আর এই কাজের জন্যই পাওয়ার ব্লক হওয়াতে ট্রেন চলাচলে ওপরে প্রভাব পড়েছে। যার জন্যই রবিবার সকাল থেকেই অনিয়মিত হয়ে পড়েছে হাওড়া লাইনে ট্রেন চলাচল। আপ ও ডাউন দুই লাইনেই ব্যাহত পরিষেবা। সকাল থেকে কখনও কোন্নগর এক নম্বর প্ল্যাটফর্মে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকছে ডাউন শেওড়াফুলি লোকাল ট্রেন। আবার কখনও ডাউন গ্যালপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে রয়েছে রিষড়া স্টেশনে। যদিওবা বিকেলের আগে স্বাভাবিক হবে না ট্রেন পরিষেবা, এমনটাই জানাছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, বিকেলের আগে স্বাভাবিক হবে না পরিষেবা
ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, বিকেলের আগে স্বাভাবিক হবে না পরিষেবা

রেল সূত্রে খবর, রবিবার সকাল থেকে হাওড়ার একাধিক লাইনে অর্থাৎ হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-নৈহাটির একাধিক ট্রেন দেরিতে চলছে। তবে ছুটির দিন হলেও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এপ্রসঙ্গে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন, সিগন্যাল এবং ওভারহেড ইলেকট্রিফিকেশনের পর্যায়ক্রমিক কাজ চলছে। পরবর্তীতে যাতে সময়মত ট্রেন চালানো যায়, তার জন্যই রেলের পক্ষ থেকে এই সংস্কারের কাজ চলছে।

ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, বিকেলের আগে স্বাভাবিক হবে না পরিষেবা

এছাড়াও রেলে পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খনা-গুমানি বিভাগে কাজ চলছে। যার ফলে বাতিল করা হয়েছে হাওড়া থেকে বর্ধমানগামী (কর্ড) ৩৬৮২৫ এবং ৩৬৮২৭, হাওড়া-তারকেশ্বর শাখায় দুটি আপ (৩৭৩১৫, ৩৭৩১৭) এবং দুটি ডাউন ট্রেন (৩৭৩২৬, ৩৭৩২৮) ট্রেন। এছাড়াও দেরিতে চলছে বর্ধমান থেকে হাওড়া, ব্যান্ডেল থেকে হাওড়া এবং তারকেশ্বর থেকে হাওড়াগামী একাধিক লোকাল ট্রেন

ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, বিকেলের আগে স্বাভাবিক হবে না পরিষেবা

ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, বিকেলের আগে স্বাভাবিক হবে না পরিষেবা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত