নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডের প্রেমের সম্পর্ক বলিপাড়ায় কারও অজানা নয়। সবসময়েই তাঁরা প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বিয়ে করার পরিকল্পনাও ছিল তাঁদের। যদিও সেই সম্পর্ক পরিণতি পায়নি। দুজনের বিচ্ছেদ হয়। এরপর এতগুলি বছরে অনেককিছু ঘটে গিয়েছে। প্রয়াত হয়েছেন সুশান্ত। কিন্তু জানেন কী একসময় সুশান্তকে বিয়ে করার অদম্য ইচ্ছার জেরে সঞ্জয় লীলা বনশালীর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অঙ্কিতা?
আরও পড়ুন: ২৩০০ টাকা! হু হু করে দাম বাড়ছে ‘জওয়ান’-এর টিকিটের


জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিলেন ‘পবিত্র রিস্তা’ খ্যাত অঙ্কিতা লোখাণ্ডে। পরিচালক নিজে তাঁকে ফোন করে বলেছিলেন, ‘ছবিটা কর, নয়তো সারাজীবন আক্ষেপ থেকে যাবে।’ যদিও সেইসময় অঙ্কিতা স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি এখন কোনও ছবি করতে পারবেন না কারণ তিনি এবার বিয়ে করতে চান। এছাড়া শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত ফারহা খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। সেই প্রস্তাবও গ্রহণ করেননি অভিনেত্রী।

বলিউডের এমন ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে কষ্ট হয়নি? পরবর্তীকালে হতাশ হননি? এই সকল প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেছিলেন, “আমার এই বিষয়ে কোনও আক্ষেপ নেই। সে সময় আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা করতে পারতাম ন। আমার খারাপ লাগা আছে তবে কোনও আক্ষেপ নেই।” ‘পবিত্র রিস্তা’ নামক এক ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সুশান্ত ও অঙ্কিতা। ‘অর্চনা-মানব’-এর জুটি এখনও দর্শক মনে রেখে দিয়েছে। সেই সময়ে থেকেই দুজনে সম্পর্কে জড়িয়ে পোরেন। এরপর যুগল হিসেবে কয়েকটি রিয়্যালিটি শোতে অংশ নেন। ধারাবাহিক মাঝপথে ছেড়ে বড় পর্দায় কাজ শুরু করেন সুশান্ত।



একে একে বেশ কয়েকটি ছবি মুক্তি পায় সুশান্তের। যে সময়ের তাঁর এবং অঙ্কিতার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল হঠাৎই বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। এরপর সুশান্তের সঙ্গে কিছু নায়িকার নাম জড়ায়। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই রহস্যমৃত্যু নিয়ে বেশ জলঘোলা হয়। অন্যদিকে অঙ্কিতা লোখাণ্ডে ভিকি জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।







