Train Cancelled: সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী দুদিন শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। ফলে সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। ট্রেন বাতিল করার পাশাপাশি কিছু কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছে। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রবিবার, ছুটির দিনে সাধারণত সুচি অনুযায়ী ট্রেন চলে না, তবে শনিবার অনেক অফিস যাত্রীই ট্রেনে যাতায়াত করেন। তাঁদের সমস্যা হতে পারে। একনজরে দেখে নিন, কোন কোন ট্রেন বাতিল থাকছে।

আরও পড়ুন: প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শনিবার শিয়ালদহ শাখার ডাউন ৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবারের ট্রেন বাতিলের তালিকা দীর্ঘ। যেমন ডাউন লাইনে ৩৪৭১৬ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৭২০ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে। আপ লাইনে ৩৪৭১৩ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, ৩৪৭১৫ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, ৩৪৭১৭, ৩৪৭২১, ৩৪৭২৫ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। ডাউন লাইনে ৩৪৮৮২ সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৩৩২ বারুইপুর-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮৯২ বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আপ লাইনে ৩৪৮৮১ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকাল, ৩৪৮৯১ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল, ৩৪৩৩১ লক্ষ্মীকান্তপুর- বারুইপুর লোকাল বাতিল থাকবে।

সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

ট্রেন বাতিলের পাশাপাশি আগামী শনিবার ও রবিবার কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন ৩৪৭৫৪ ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল লোকাল শনিবার লক্ষ্মীকান্তপুরের পরিবর্তে বারুইপুর পর্যন্ত যাবে। ৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর স্টেশনের বদলে বারুইপুর থেকে ছাড়বে।

সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের ফুটওভার ব্রিজের কাজ চলার জন্য ট্রেনগুলি বাতিল রাখা হবে। পাশাপাশি একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ রাখা হবে। ৪ নভেম্বর অর্থাৎ শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে ৫ নভেম্বর, রবিবার সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে বলে জানানো হয়েছে।

সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন
সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন