প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা। শুক্রবার সকালেই প্রয়াত হন তিনি। এদিন কলকাতায় ফিরলেন ছেলে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের প্রয়াণে টুইটের মাধ্যমে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে, বড় খবর হবু শিক্ষকদের জন্যে

জানা গিয়েছিল, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, নির্মলা বন্দ্যোপাধ্যায় ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। তাঁর বয়স ৮৭ বছর। গত মাসেই বয়সজনিত ও শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ২৯ তারিখ সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফেরেন। কয়েকদিনের মধ্যেই মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এবারে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানা গিয়েছে।

প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বিকেলে নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেসরকারি হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০ মিনিট ছিলেন। জানা যায়, অভিজিতের ভাইয়ের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, অভিজিৎ বিনায়কের মা খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কাজের জন্য বাইরে ছিলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতায় আসার প্রস্তুতি শুরু হয়। শুক্রবার সকালেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁকে নিতে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন মাকে দেখতে হাসপাতালে যাওয়ার পরই নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অভিজিতের মায়ের প্রয়াণের খবর পেয়ে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। গতকাল আমি তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আজ সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।..’ উল্লেখ্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটিরও সদস্যও। আর্থিক সংক্রান্ত নানা বিষয়েও রাজ্য সরকার তাঁর সঙ্গে আলোচনা করে।

প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর