নজরবন্দি ব্যুর্যোঃ মনোজিৎ মণ্ডলের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের রায় দিল আলিপুর আদালত। বিকেল ৫ টার মধ্যে নথি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বন্ধুনীর ডিভোর্সের খবরে উচ্ছ্বাসিত শোভন চট্টোপাধ্যায়। জানালেন মুক্তির স্বাদ পেল বৈশাখী।
আরও পড়ুনঃ Weight Loss Tips: মেদ ঝোরাতে তেঁতুল কতটা উপকার জানেন? কীভাবে ব্যাবহার করবেন জানুন…



কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের বরফ উৎসবে মেতেছিলেন প্রেম যুগল। স্যোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল একাধিক ছবি। বহুল চর্চিত দুই চরিত্রের প্রেম নিয়েও আলোচনা হয় বাঙালির মুখে মুখে। গুলমার্গের প্রতিটি ছবিতে ফুঁটে উঠেছিল স্বতঃস্ফূর্ত যৌবনের ছবি। কাশ্মীরের সেই বসন্তের রেশ থাকল কলকাতাতেও। মনোজিতের সঙ্গে বিচ্ছেদে রায় দিল আদালত।



এতে বেশ প্রাণোচ্ছল মনে হল শোভনকে। তিনি বলেন, বৈশাখীর সঙ্গে এতদিনের পরিচয়ে মুক্তির স্বাদ পেতে দেখলাম। আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় রয়েছি। আগেও বলেছিলাম, এখনও বলছি। আমি যেখানে বুক দেখাই, পিঠ দেখাই না।
মুক্তির স্বাদ পেল শোভন-বৈশাখী, বিবাহ বিচ্ছেদ মনোজিতের সঙ্গে

এবিষয়ে বৈশাখী বলেন, মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের শুনানি শেষ ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলার জন্য রায় দিয়েছে। সন্তানের ভরন পোষোনের জন্য মনোজিতকে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বৈশাখী জানিয়েছেন, তিনি তাঁর সন্তানের ভরনপোষন করতে পারবেন।







