ম্যান মেড বন্যা, মমতা কে একযোগে আক্রমণ সুজন-অধীর-সুকান্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার বন্যাকে ম্যান মেড আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সকালেই মুখ্যমন্ত্রী বলেছেন, “এটা ম্যান মেড বন্যা। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। রাত তিনটের সময় না জানিয়ে জল ‌ছেড়েছে ডিভিসি৷ সেই জন্যই বন্যা হচ্ছে। বাঁকুড়া জেলা পুরো ডুবে গিয়েছে, বর্ধমান ভাসছে। ওই জল আসছে হাওড়া-হুগলিতে।” তা নিয়ে মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ করলেন সুজন-অধীর-সুকান্ত।

আরও পড়ুনঃ জ্বর শ্বাসকষ্ট নিয়ে ২৪ ঘণ্টায় মৃত ৭ শিশু, ভাইরাল নিউমোনিয়ায় মৃত্যুমিছিল উত্তরবঙ্গে।

এদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রাত তিনটের সময় না জানিয়ে জল ‌ছেড়েছে ডিভিসি৷ সেই জন্যই বন্যা হচ্ছে।” মমতা বন্দোপাধ্যায়ের সেই বক্তব্য খণ্ডন করে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এই বন্যা ম্যান মেড। মেড বাই মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর কথায়, রাজ্য সরকার জল ছাড়ার বিষয়ে আগে থেকেই জানত। তাও কোনওরকম সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরীও। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “বন্যা ম্যান মেড নাকি সরকার মেড, না প্রকৃতি মেড- তা সকলের জানা। যদি ম্যান মেড হয় তাহলে এর বিরুদ্ধে রাজ্য সরকারের আদালতের দ্বারস্থ হওয়া দরকার। কারণ ম্যান মেড হলে অবশ্যই খুনের ঘটনার সামিল। রাজ্য সরকার তো কথায়-কথায় CBI, ED বলে।”

ম্যান মেড বন্যা

ম্যান মেড বন্যা, মমতা কে একযোগে আক্রমণ সুজন-অধীর-সুকান্তর।
ম্যান মেড বন্যা, মমতা কে একযোগে আক্রমণ সুজন-অধীর-সুকান্তর।

তোপ দেগেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। সুজনের কথায়, “বামফ্রন্ট সরকারের সময়ে উনি বলতেন ম্যানমেড বন্যা। দোষ চাপাতেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপর। আজকে উনি মুখ্যমন্ত্রী। আবার উনিই বলছেন ম্যান মেড। এবার তাহলে দায় কার? উনি কি নিজেকেই বন্যার জন্য দায়ী করছেন?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত