নজরবন্দি ব্যুরোঃ চিকিৎসকদের আশঙ্কা অক্টোবরেই দেশে হানা দেবে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর এই তৃতীয় ঢেউ তে সব থেকে বেশি সংক্রামিত হওয়ার আশঙ্কা শিশুদের। সেই আশঙ্কা খানিক সত্যি হচ্ছে উত্তরবঙ্গে। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ২৪ ঘণ্টায় মৃত ৭ শিশু। কার্যত শিশু মৃত্যুর মিছিল চলছে উত্তরবঙ্গে। এই মুহুর্তে জ্বর শ্বাসকষ্ট আর পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে লড়ছে আরও ৫০ টি শিশু।
আরও পড়ুনঃ ৫০ লাখ মানুষকে ভবানীপুরের জন্য ভাসিয়ে দিয়েছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু


গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছয় শিশু মৃত্যুর পর এদিন ২৪ ঘন্টায় আরও সাত শিশু মৃত্যুর ঘটনায় নজিরবিহীন আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে হাসপাতাল চত্ত্বরে। হাসপাতাল সূত্রে খবর গত সপ্তাহেও ১০ টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। সব শিশুই কার্যত জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনিতে অজানা জ্বর তাঁর ওপর ভাইরাল নিউমোনিয়ে ঘুম কেড়েছে চিকিৎসকদের।
জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।সেখানে বলা হয়েছে, ১) কোন শিশুর জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা যদি তিন দিনের বেশি থাকে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। ২) উপসর্গ হিসেবে সর্দি-কাশি, নাক দিয়ে অবিরাম জল পড়া, গলা শুকিয়ে যাওয়া, গলায় ব্যথা হলেই হাসপাতালের দ্বারস্থ হতে হবে ৩) পেট খারাপ, ডায়েরিয়া, ঘন ঘন বমি, গা হাত পা ব্যথা করলেও সতর্ক হোন।
৪) বাচ্চা দ্রুত শ্বাস নিচ্ছে কিনা বা শ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে ৫) কোন বাড়িতে রেসপিরেটারি সিনড্রোমে আক্রান্ত হওয়ায় পূর্ব ইতিহাস থাকলে সতর্ক হতে হবে। ৬) শিশু যদি না খেতে চায় বা সাধারনত যা খায় তাঁর থেকে খাওয়াদাওয়ার পরিমান প্রায় ৫০ শতাংশ কমে যান তাহলে সাবধান। ৭) দিনে পাঁচ বারের কম প্রস্রাব হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।


জ্বর শ্বাসকষ্ট নিয়ে ২৪ ঘণ্টায় মৃত ৭ শিশু, মৃত্যুমিছিল উত্তরবঙ্গে।

এদিকে অজানা জ্বরের প্রকোপ কমার কোন লক্ষন নেই রাজ্যে। এই জ্বর ব্যাপক আতঙ্ক বাড়াচ্ছে উত্তর বঙ্গে। যদিও বাদ নেই দক্ষিন বঙ্গের একাধিক জেলাও। উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্তকুমার রায় এই জ্বর নিয়ে বলেছেন, ‘জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩ বছর বয়স পর্যন্ত শিশুরা। এই জ্বর উত্তরবঙ্গে জেলায় জেলায় শিশুদের মধ্যে ক্রমশই বাড়ছে। জলপাইগুড়িতেও শিশু মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে।’








