মুখ্যমন্ত্রীর চিঠি কে জন্মদিনের সেরা উপহারের স্বীকৃতি শ্রাবন্তীর, তাহলে কি এবার ফুল বদল ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস চারেক আগেও বেহালা পশ্চিম  থেকে বিজেপির প্রার্থী ছিলেন শ্রাবান্তী । কিন্ত ভোট মিটতেই পদ্ম শিবিরের আর কোন কর্মসূচি তে দেখা যাইনি এই টলি তারকা কে। যা নিয়ে ঘোর জল্পনা শুরু হয়েছিল গেরুয়া শিবিরে, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে এই তারকা জানান এই মুহূর্তে অভিনয় এর জগতেই মননিবেশ করতে চান তিনি।

আরও পড়ুনঃ কেষ্টর গড়ে পদপিষ্ট ৭, কোথাও খোয়া গেল ফোন-টাকা, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম নিতে হুলস্থুল

তবে আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জন্মদিন এর শুভেছা সংক্রান্ত চিঠি শ্রাবন্তী চট্টোপাধায় এর কাছে পৌছতেই ফের দেখা দেয় বিতর্ক। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান ” শুভ জন্মদিন আমার অনেক অনেক শুভেছা ও শুভ কামনা। আগামী তে আসুক আরও সাফল্য , আরও আনন্দ, এই শুভেছা রইল। পরিবারের সবাই কে নিয়া ভালো থেকো ও সুস্থ থেকো।”

মুখ্যমন্ত্রীর চিঠি কে জন্মদিনের সেরা উপহারের স্বীকৃতি শ্রাবন্তীর
মুখ্যমন্ত্রীর চিঠি কে জন্মদিনের সেরা উপহারের স্বীকৃতি শ্রাবন্তীর

এর কিছুক্ষণ পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চিঠির একটি ছবি পোস্ট করে আভিনেত্রি লেখেন, ” আমি আমার জন্মদিন এর সেরা উপহার পেলাম, অনেক অনেক ধন্যবাদ দিদি।”

SRABANTI 3

মুখ্যমন্ত্রীর চিঠি কে জন্মদিনের সেরা উপহারের স্বীকৃতি শ্রাবন্তীর

তারপর মুহূর্ত ভাইরাল হয়ে ওঠে  এই পোস্ট। তাহলে কি  শেষ পর্যন্ত গেরুয়া ছেড়ে ঘাস ফুল শিবিরে  আসতে চলেছেন বিজেপির এই সদস্য ? নাকি শুধু  সৌজন্যতা, এর উত্তর খুজছেন সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন