খেলা হবে তামিলনাড়ুতেও! জয়ললিতার দেওয়ালে মমতার ছবি, লেখা ‘আম্মা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খেলা হবে তামিলনাড়ুতেও! সেই রাজ্যের দেওয়াল দেখে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলায় গেরুয়া শিবিরের রথের চাকা থামিয়ে দিয়েছে মমতার মা-মাটি-মানুষের সরকার। তবে দল আর থেমে থাকছে না শুধু বাংলাতেই।

আরও পড়ুনঃ টিকা-রিপোর্ট ছাড়া বন্ধ দিঘা-দ্বার, প্রশাসনের নির্দেশে মুশকিলে হোটেল-পর্যটক সব পক্ষ

এমনিতেই পুনরায় বাংলা জয়ে পর ২৪ এর ভোটে দেশের জমিতে মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে অনেকেই বলছেন মমতার কথা। তবে তার আগেই বাংলার বাইরে একে একে অন্য রাজ্যেও ছড়িয়ে পড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে দিন কয়েক আগেই জানিয়েছিলেন দেশের প্রতি কোণায় কোণায় ফুটবে ঘাসফুল।

তার সঙ্গেই জানিয়েছিলেন এবার থেকে যে রাজ্যে যাবে মমতা সরকার সেখানে শুধু হাতে গোনা বিধায়ক পাওয়া নয়, কড়া লড়াই দিয়ে সরকার গঠনের চেষ্টা চালাবে দল। তার পরেই জয়ললিতার রাজ্যের দেওয়ালে মমতার ছবি দেখে অনেকেই মনে করছেন খেলা হবে তামিলনাড়ুতেও! সেখানে তামিল ভাষায় লেখা আছে ‘আম্মা’।

খেলা হবে তামিলনাড়ুতেও! দেওয়ালে দেওয়ালে আঁকা হচ্ছে মমতার ছবি। 

খেলা হবে তামিলনাড়ুতেও! জয়ললিতার দেওয়ালে মমতার ছবি, লেখা 'আম্মা'
খেলা হবে তামিলনাড়ুতেও! জয়ললিতার দেওয়ালে মমতার ছবি, লেখা ‘আম্মা’

এর আগে তামিলনাড়ু ‘আম্মা’ বলে ডাকত জয়ললিতাকে। জয়ললিতা মারা যাওয়ার পর এক প্রকার ভেঙে পড়ে তাঁর দলও। তার পরেই সেখানের দেওয়ালে মমতার ছবি আম্মা নামে বেশ ভালো জল্পনা তৈরি করেছে রাজনীতির ময়দানে।

তবে এর পিছনে এখনই তামিলনাড়ু জয়ের গল্প দেখছেন না অনেকে। সামনেই তৃণমূলের ২১ এ জুলাই। প্রথম বার দিল্লির রাস্তায় শোনা যাবে মমতার কথা। তার সঙ্গেই শোনা যাবে দেশের আরও বেশ কয়েকটি জায়গায়। তামিলনাডুর দেওয়ালে মমতার ছবি দেখে অনেকেই মনে করছেন ২১ এর জুলাইয়ের আগেই তামিলনাড়ুতে সামনে আনা হচ্ছে মমতাকে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন