Mamata in Puri: পুরীতে বঙ্গ ভবন বানানোর ঘোষণা মমতার, দেখলেন জমি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন দিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিনেই ‘বাংলা নিবাস’ তৈরির জন্য জমি পছন্দ করলেন তিনি। তবে কতটা জমি এবং তাতে কত বড় বাংলা নিবাস বানানো হবে সে ব্যাপারে সবিস্তার কিছু বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে ওই জমি দেখেন।

আরও পড়ুনঃ আজই চশমাকে বিদায় জানান, কয়েকটি খাবার আপনার ডায়েটে অ্যাড করে

আসলে ওড়িশায় বঙ্গভবন তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী পুরীতে উড়ে যাওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন বঙ্গভবন তৈরি নিয়ে ওড়িশা সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেইমতো ওড়িশা সফরে দ্বিতীয় দিন জগন্নাথ দর্শনের আগেই তিনি বেরিয়ে পড়েছিলেন জমি দর্শনে।

29 8

খোদ ওড়িশা সরকারের সচিব তাঁকে প্রস্তাবিত বঙ্গভবনের জন্য জমি দেখান। মঙ্গলবার দুপুরে ওড়িশা গিয়েছেন মমতা। ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যের নিবাস বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। তার মধ্যে বাংলার জন্যও জমি রয়েছে।

28 9

বুধবার সেই জমিই দেখতে যান মমতা। পুরী বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। সারা বছর পুরী ছাড়াও ওড়িশার বিভিন্ন জায়গায় বাংলার পর্যটকেরা যান। এ নিয়ে মমতা বলেন,

পুরীতে বঙ্গ ভবন বানানোর ঘোষণা মমতার, দেখলেন জমি

30 7

‘‘বাংলার মানুষ ওড়িশাকে ফার্স্ট হোম, সুইট হোম মনে করে। বছরে পাঁচ বার আসেন অনেকে। রথ, উল্টোরথ, স্নানযাত্রা ছাড়াও ছুটিতে আসেন। অনেকেই হোটেল পান না। সেই কারণেই এখানে রাজ্যের নিবাস হওয়া জরুরি।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত