রাজ্যপাল পদে জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে এবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল ধনকড়ের অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকদিন আগেই সংঘাত চরমে উঠেছিল মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের।কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়েছে।এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ প্লাজমা থেরাপি প্রয়োগ করে আর কোভিড আক্রান্তদের চিকিৎসা করা যাবে না, জানাল ICMR

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যপাল পদে জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখছেন ।সুত্রের খবর, রাজ্যপালের অপসারণ বিষয়ে এবারে সত্যিই সিরিয়াস মমতা। এমনকী প্রয়োজনে বিধানসভায় তাঁর অপসারণের দাবিতে প্রস্তাবও পেশ করতে পারে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিমবঙ্গে জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই কার্যত সরকার বিরোধী অবস্থান নিয়েছেন।একেবারে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় মমতা সরকারের বহু নীতি নিয়ে সরব হয়েছেন তিনি।বিশেষ করে বিধানসভা ভোটের আগে একেবারে নিয়ম করে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলতেন তিনি।যা নিয়ে বারবার প্রতিবাদ করেছে তৃণমূল।

তৃণমূলের দাবি ছিল, বিজেপি নেতাদের ভাষায় কথা বলছেন ধনকড়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ধনকড়ের রাজ্য সরকারের প্রতি ‘ক্ষোভ’ যেন আরও বেড়েছে।

পশ্চিমবঙ্গের এই রাজ্যপাল নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রীর শপথের দিনও ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন। একই কাণ্ড তিনি ঘটিয়েছেন মন্ত্রীদের শপথের দিনও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত