“করোনার ওষুধ এবং চিকিৎসা সামগ্রী থেকে প্রত্যাহার হোক জিএসটি” প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “করোনার ওষুধ এবং চিকিৎসা সামগ্রী থেকে প্রত্যাহার হোক জিএসটি” প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে আসার পর আরও একবার সংকটের পরিস্থিতিতে রাজ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা বলেন,”আপনার কাছে আমি এর আগেও অক্সিজেন এবং ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছি। আবারও বলছি, রাজ্যের জন্য অক্সিজেন এবং ভ্যাকসিন পাঠান। নাহলে সংকট সৃষ্টি হবে।”

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিজেপির সাহায্য চান না, বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা দিলীপ সহ রাজ্য নেতৃত্বের।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের করোনা সংকট নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানান, “সংকটজনক পরিস্থতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করা হোক।”যে সমস্ত চিকিৎসা সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, সেগুলি থেকে আমদানি শুল্কও প্রত্যাহার করার দাবি জানিয়েছেন মমতা। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা দেশের মতো রাজ্যেও সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে। আমরা সকলেই নিজেদের মতো করে চেষ্টা করছি এই পরিস্থিতি মোকাবিলার।

ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর সরবরাহ যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে বিভিন্ন উৎসকে কাজে লাগানো হচ্ছে। চিঠিতে মমতা লিখেছেন, সরকারের পাশাপাশি বহু বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, এজেন্সি এবং বহু ব্যক্তিও চিকিৎসা সামগ্রী কেনার ব্যাপারে বা সরবরাহ করার ব্যাপারে সরকারকে সাহায্য করছে। এছাড়া এই সংগঠনগুলি বারবার দাবি জানিয়ে আসছে, যাতে করোনার চিকিৎসায় ওষুধ এবং চিকিৎসাসামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।

“করোনার ওষুধ এবং চিকিৎসা সামগ্রী থেকে প্রত্যাহার হোক জিএসটি” প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায় ।আইসিইউ তৈরির সরঞ্জাম, বাইপ্যাক মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডারের মতো সামগ্রীর উপর আমদানি শুল্ক প্রত্যাহার করার দাবিও জানাচ্ছে এই বেসরকারি সংস্থাগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন