নজরবন্দি ব্যুরোঃ মমতা নারী ক্ষমতায়ন চান, স্বাস্থ্যসাথী কার্ড তারই প্রমাণ, বাঁকুড়ায় মা বোনেদের বোঝালেন অভিষেক। কাল থেকে নিশ্ছিদ্র পাহারায় শুরু হতে চলেছে ২১ এর নির্বাচন। দীর্ঘ অপেক্ষা, ব্যবস্থা, পদক্ষেপীর পর কাল প্রথম দফার নির্বাচন। গতকাল প্রথম দফার আসন গুলিতে শেষ বারের মতন প্রচারের ঝড় তুলেছে সব দল। গতকালের পর আজকে ফের শুরু করেছেন প্রচার। আজ অভিষেক সভা করছেন বাঁকুড়ায়। গতকালই তিনি বলেছিলেন, BJP’র ইস্তেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, আর মমতার ইস্তেহার হাই কোয়ালিটির DVD! াজকেও তিনি হাতিয়ার করলেন সেই উন্নয়ন কেই।
লড়াই চলছে একে অপরকে টেক্কা দেওয়ার। কেউ গায়ে মাখছেন না অন্যের মন্তব্য, পাল্টা সভা থেকে জবাব দিচ্ছেন পয়েন্ট ধরে। নির্বাচনের একেবারে মুখে এসে সভা মঞ্চ থেকে মানুষকে প্রশ্ন করেছেন তিনি একের পর এক। এই নির্বাচন মমতার জেতার নয়, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন বলে শুরু করে প্রশ্ন করেছেন বাংলার মানুষ কী চান। দেশের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার অধিকারের জন্যই বারবার দিল্লির কাছে হাত পাতুক, নাকি নিজের সরকার গড়ুক নিজেই। স্বাভাবিক ভাবেই উদবেলিত জনগন সমবেত সুরে জানিয়েছেন এউই নির্বাচনে মমতাকেই চান তাঁরা। এসবের পাশাপাশি তিনি জনগণকে প্রশ্ন করেন কী চান বাঁকুড়ার মানুষ। মমতার উন্নয়ন নাকি বিজেপির ভাষণ। অনাচার নাকি শান্তিতএ নিজের মা বোনেদের সঙ্গে থাকতে চায় বাংলার মানুষ সে প্রশ্ন করেছেন তিনি।
বেশ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে ইস্তেহার। তাতে চাকরি থেকে নারীদের ‘পকেটমানি’, চিকিৎসা থেকে ছাত্র ছাত্রীদের শিক্ষাখাতে ব্যয় সবকিছুকেই সুস্পস্ট ভাবে তুলে ধরেছে দল। তার পরেই প্রকাশ করে বিজেপি। বিজেপির ইস্তেহারে মূল প্রাধান্য পেয়েছে নারী সুরক্ষা। আজকের সভা থেকে বিজেপির ইস্তেহারকে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি এও বলেন বিজেপির ২০১৪ সালের ক্ষমতায় আসার আগে বলেছিল ১৫ লক্ষ্ টাকা দেবে, প্রশ্ন তোলেন কেউ ১৫ টাকাও পেয়েছে কিনা? তুলে আনেন কোটি বেকারের চাকরির প্রসঙ্গ। তুলনায় তুলে এনেছেন রিপোর্ট কার্ডের কথা। তৃণমূলের রিপোর্ট পৌঁছে যাচ্ছে, এবার বিজেপির কার্ড চাইলেন অভিষেক। তিনি এও বলেন, পৃথক কটাক্ষ নয়, একদিন সভা হোক সামনে। সভা থেকে সঞ্চালক ঠিক করবে বিজেপি, শুধু ১ ঘটা আগে জানালেই সমস্ত খতিয়ান দেবেন অভিষেক ।
আজ তাঁর হাতিয়ার ছিল উন্নজয়ন। যেমনটা এবারের তৃণমূলের ইস্তেহারের ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা ছিল উন্নয়ন, সেভাবেই মঞ্চ থেকে অভিষেক বোঝাতে চাইলেন, মানুষের জন্য কীভাবে পাশে আছেন তাঁরা। প্রসঙ্গ তুলে আনলেন স্বাস্থ্য সাথী কার্ডের। যেখানে বাড়ির নারীদের নামে এই কার্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেই পয়েন্টকেই অভিষেক বর্ণনা করলেন নারী ক্ষমতায়ণ হিসেবে।
মমতা নারী ক্ষমতায়ন চান, স্বাস্থ্যসাথী কার্ড তারই প্রমাণ, বাঁকুড়ায় মা বোনেদের বোঝালেন অভিষেক। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুটি আসন জিতেছে বিজেপি। আজকের মঞ্চ থেকে অভিষেক প্রশ্ন ছঁড়েন, শেষ কবে এসেছেন তাঁরা মানুষের জন্য। কটাক্ষ করে তিনি এও বলেন, রাস্তায় আলো খারাপ হয়ে গেলেও বিজেপিকে ফোন করতে হবে দিল্লিতে। মোদীর অনুমতি নিতে। অন্যদিকে বিকল্প হিসেবে দেখিয়েছেন মুখ্যমন্ত্রীকে। যিনি নিজেই চশে বেড়াচ্ছেন বাংলার মাটি।



