মমতার গুন্ডারা ২-৪টে চকলেট বোমা আনলে পাত্তা নয়, হেঁটে এলে আর হেঁটে না ফেরার ব্যবস্থা করতে বলছেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার গুন্ডারা ২-৪টে চকলেট বোমা আনলে পাত্তা নয়, হেঁটে এলে আর হেঁটে না ফেরার ব্যবস্থা করতে বলছেন দিলীপ। শুরুর দিকে পর পর বিতর্কিত কথা বলে ঈকবারে সামনের সারিতে ছিলেন তিনি। মাঝে বেশ কয়েকদিন ভোট আবহে বিতর্ক থেকে দূরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সম্প্রতি আবার বিতর্ক শুরু হয়েছে তাঁর কথা থেকে। গত পরশু এ তিনি কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আহত পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার সারছেন মমতা। দিলীপ বাবু মন্তব্য করেছিলেন, পা দেকিয়ে শাড়ি পরা বাংলার সংস্কৃতি নয়, তার থেকে ভালো উনি বারমুডা পড়ে আসবেন।

আরও পড়ুনঃ বিহার-ইউপি’র পুলিশ বিজেপির! টানা ৫ দিন নন্দীগ্রাম পাহারা দেবেন মমতা।

মন্তব্যের ২৪ ঘন্টা পরেও দিলীপ বাবু ক্ষমা তো দূর যুক্তি দিয়ছিলেন নিজের বক্তব্যের, আর খহভে ফেটেপড়েছেন তৃনমূলে ব্রিগেড। রীতিমত নিজদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছেন তাঁরা। আর তার অরি আজ তিনি খড়্গপুরের চায়ে পে চর্চার অনুষ্ঠান থেকে বলে বসলেন, ” ভয় দেখালে ভয় পাবেন না ওরা ভয় দেখানোর চেষ্টা করলে আমাদের খবর দিন।” একদিকে যখন সভা থেকে মমতা বন্দোপাধ্য অনাথা তুলছেন বিজেপি ইউপির পুলিশ বিহারের পুলিশ বলে, তৈরিথাকতে বলছেন তাঁর মা বোনেদের ঝাঁটা খুন্তি নিয়ে, এমনকি আজকের সভা থেকে জানিয়েছেন নিজে টানা ৫দিন পাহারা দেবেন নন্দীগ্রাম।

সেখানে নিজেদের কর্মীদের আশ্বাস দিতে সুর চড়িয়ে দিলীপ বললেন, ভয় দেখাতে এলে কেউ যেন হেঁটে ফিরতে না পারেন তার ব্যবস্থা আপনাদের করতে হবে।তিনি আরও বলেন, বিভিন্ন এলাকা থেকে ভয় দেখিয়ে পয়সা নিচ্ছে পুলিশ। আর তাদের সহযোগিতায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে গুন্ডারা। এরপরই কর্মীদের উদ্দেশে দিলীপ বলেন, “কেউ দুটো-চারটে চকলেট বোমা দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, একদম পাত্তা দেবেন না। ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

মমতার গুন্ডারা ২-৪টে চকলেট বোমা আনলে পাত্তা নয়, হেঁটে এলে আর হেঁটে না ফেরার ব্যবস্থা করতে বলছেন দিলীপ। আগামী কাল থেকে শুরু হবে বাংলার নির্বাচনবে। ৮ দফার নির্বাচনের কাল প্রথম দিন। একে একে শেষ মুহুর্তীর প্রস্তুতি সারছে সব দল। কটাক্ষ করছে অন্য দলকে। আর বোঝাতে চাইছে কেন ২১ এর মসনদে তারা। এই পরিস্থিতিতে বারবার দিলীপের লাগামহীন মন্তব্যে কিছুটা অস্বস্ত্বিতে বিজেপি। যদিও নিজের মন্তব্যে মাথাব্যথা নেই দিলীপ ঘোষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর