নজরবন্দি ব্যুরোঃ লালগড়ের সভা সেরে আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে বসেই একের পর এক জেলায় সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত দুদিনের মতই আজও ঠাসা কর্মসূচী। গত পরশু বাঁকুড়ায় দুটি সভার পর কাল পুরুলিয়ায় পরপর তিনটি সভা করেন তিনি। আর আজ বুধবার দুটি সভা করবেন মমতা।
আরও পড়ুনঃ প্রার্থী তালিকায় নাম নেই, তাই নির্দলের হয়ে নির্বাচনে লড়তে চলেছেন শ্রীকান্ত ঘোষ।


প্রথমটি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আর তার পরেই তিনি চলে যাবেন লালগড়ে সভা করতে। এদিকে এখনও আহত মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে বাড়ি ফিরেই নেমে পরেছিলেন নির্বাচনী কাজে। বেশ কিছুটা ধকল গেছে এই কয়দিন। তাই আজ লালগড় এর সভা করেই কলকাতায় ফিরবেন তিনি। কলকাতায় ফিরেই আজ তাঁর স্বাস্থ্যপরীক্ষা করবেন ডাক্তাররা। এদিকে দীর্ঘদিন ধরে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের কথা থাকলেও দলনেত্রীর আহত হওয়ার কারণে পিছিয়ে যায় দলীয় ইস্তেহার প্রকাশ।
এদিকে ভোট প্রচারের মাঝেই তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতির ছড়াছড়ি ,তাই নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিতে হল তৃণমূলকে। সুত্রের খবর আজ নিজের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে কালীঘাটের বাড়ি থেকে আজ বিকেলে দলের ইস্তেহার প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
লালগড়ের সভা সেরে আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে তৃণমূলের অঙ্গীকার পত্রে রাজ্যের ১.৫ কোটি পরিবার কে মাসে ৫০০ টাকা করে সহযোগিতার কথা ছাড়াও ৫ লক্ষ্য নতুন কর্মসংস্থান ,কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ্য কোটি কৃষক কে বছরে ১০,০০০ কোটি করে টাকা পাশাপাশি দুয়ারে রেশন পৌঁছে দেয়ার অঙ্গীকার থাকছে এই ইস্তেহারে ।










