প্রার্থী তালিকায় নাম নেই, তাই নির্দলের হয়ে নির্বাচনে লড়তে চলেছেন শ্রীকান্ত ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিভিন্ন জায়গার মতো প্রার্থী নিয়ে বিক্ষোভের চিত্র দেখাদিল হাওড়া দক্ষিণেও। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই সামনে এলো গোষ্ঠীদন্দ। দলের তরফে দক্ষিণ হাওড়া থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন হয়েছেন রন্তিদেব সেনগুপ্ত। কিন্তু দলের কর্মীরা প্রার্থী হিসেবে চাইছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শ্রীকান্ত ঘোষকে। ইতিমধ্যে শ্রীকান্ত ঘোষের সমর্থনে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের মানুষ শিল্প চায়, মমতা নাকি শিল্প করতে দেননি: বেনজির আক্রমণ শুভেন্দুর

পোস্টারে লেখা হয়েছে ‘বিশিষ্ট সমাজসেবী, গরীরের দাতা, ভূমিপুত্র’ শ্রীকান্ত ঘোষকেই প্রর্থী হিসেবে দেখতে চাই। জানা গেছে, দক্ষিণ হাওড়া নাগরিকবৃন্দের পক্ষ থেকেই এই পোস্টার লাগানো হয়েছে। সূত্রের খবর, বিজেপিতে টিকিট না পেয়েই নির্দল প্রার্থী হয়ে লড়তে চেলেছেন শ্রীকান্ত। সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।

দক্ষিণ হাওড়ার বিজেপির প্রার্থী করা হয়েছে রন্তিদেব সেনগুপ্তকে। প্রার্থ তালিকা ঘোষণা হওয়ার পরেই নির্বাচনে লড়তে চান না বলেই জানিয়েছেন রন্তিদেব। যদিও দলের চাপে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলান। এবং নির্বাচনে লড়াই করতে রাজি হন। এই বিষয়ে রন্তিদেব সেনগুপ্ত জানয়েছেন, নির্বাচনে কাকে প্রার্থী করা হবে সেই সিদ্ধান্ত দল নেবে।

আর দলের কর্মীদের উচিৎ সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া। এবং দলের হয়েই কাজ করা। এই নিয়ে কারোর কোনও সমস্যা থাকলে দলের নেতৃত্বদের সাথে কথা বলা উচিৎ বলেই জানিয়েছেন রন্তিদেব সেনগুপ্ত। শ্রীকান্ত ঘোষের দাবি, তৃণমূল – বিজেপি দুই দলই দক্ষিণ হাওড়া থেকে যাদের প্রার্থী করেছে তারা বহিরাগত। কিন্তু এখানকার মানুষ কোনও বহিরাগতদের চাইছেন না।

দক্ষিণ হাওড়ার মানুষ একমাত্র তাকেই চায়। সেই কারণে আসন্ন নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়তে তিনি প্রস্তুত বলেই জানিয়েছেন শ্রীকান্ত ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত