চতুর্দিকে আশঙ্কা করোনার থার্ড ওয়েভের, বাচ্চাদের বিশেষ যত্ন নিতে বললেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চতুর্দিকে আশঙ্কা করোনার থার্ড ওয়েভের, বিশেষজ্ঞরা জানিয়েছেন বছরের শেষের দিকেই ছড়িয়ে পড়বে করনার তৃতীয় ঢেউ, AIIMS প্রধানের মতে ৬-৮ সপ্তাহের মধ্যেই দেশে হানা দেবে তৃতীয় তরঙ্গ। কোন গবেষণা বলছে আগামী ঢেউয়ের মূলত শিকার হবে শিশুরা, কেউ আবার উড়িয়ে দিচ্ছেন এই আশঙ্কা।

আরও পড়ুনঃ শুভেন্দুর পর নজরে রাজীব ঘনিষ্ঠ! অর্থ তছরুপের দায়ে গ্রেপ্তার বিজেপি নেতা

- Advertisement -

তবে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা কিছুটা কমলেও তৃতীয় ডেউ আসার আতঙ্ক নিয়েই দিন গুজরান করছেন দেশবাসী। চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ প্রবল ভয়াবহত ছড়িয়েছিল করোনার সেকন্ড ওয়েভ। মারাতক সংক্রমণ আর মৃত্যু মিছিলে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা দেশ। দেশ জুড়ে হাহাকার ছিল বেড থেকে অক্সিজেনের।

সেই সব দিন পেরিয়েছে সবে। প্রাই আড়াই মাস পর দেশের দৈনিক সংক্রমণ নেমেছে ৫৬ হাজারে। তবুও নিশ্চিত হতে পারছেন না মানুষ। ইতিমধ্যেই প্রবল আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। বিষেশজ্ঞরা বারবার সতর্কবার্তা দিয়ে বলছেন, এখনই সংকরমণ কমে যাওয়ায় বিধি নিষেধ হালকা করলেই প্রবল হবে তৃতীয় তরঙ্গের সংক্রমণ।

রাজ্যে রাজ্যে আগাম তৈরি হচ্ছে শিশুদের জন্য কেয়ার ইউনিট, এর মধ্যেই আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “শোনা যাচ্ছে তৃতীয় ঢেউ আসছে। বাচ্চাদের আরও বেশি করে যত্ন নিতে হবে। আর শিশুদের ভাল রাখার জন্য তাদের মায়েদেরও যত্নের প্রয়োজন। প্রত্যেককে সচেতন থাকতে হবে।” করনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই রাজ্যে চলেছে নির্বাচন।

চতুর্দিকে আশঙ্কা করোনার থার্ড ওয়েভের, বাচ্চাদের বিশেষ যত্ন নিতে বললেন মমতা। ভোট মিটে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে করা বিধি নিষেধ চালু করেছে মমতা সরকার। তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই মমতা জানিয়েছিলেন এই মুহুর্তে প্রধান লক্ষ্য করনা নিয়ন্ত্রণ। সেই মতো বিধি নিষেধের একমাস পর ধীরে ধীরে নিয়ম কানুন কিছুটা শিথিল হলেও এখনো বন্ধ গণ পরিবহন।

- Advertisement -

আজ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন,  “রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। অষ্টম দফা ভোটের সময় সংক্রমণের হার যা ছিল, এখন তা অনেক কম। তবে উত্তর ২৪ পরগনায় এখনও কিছুটা বেশি আছে। কয়েকশো সংক্রমণ হচ্ছে প্রতিদিন। তবে কলকাতায় অনেকটাই কমেছে।” সঙ্গে জানিয়েছেন রাজ্যে ২ কোটি মানুষের টীকাকরণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর