শুভেন্দুর পর নজরে রাজীব ঘনিষ্ঠ! অর্থ তছরুপের দায়ে গ্রেপ্তার বিজেপি নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর পর নজরে রাজীব ঘনিষ্ঠ! দিন কয়েক আগেই চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা। অভিযোগ ছিল, ২০১৯ সালেই চাকরির টোপ দিয়ে বিপুল টাকা আত্মসাৎ করে তৎকালীন সেচমন্ত্রী ঘনিষ্ঠ রাখাল। দিনকয়েক আগেই তদন্তভার গিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে।

আরও পড়ুনঃ ডাক পাঠিয়েছেন নাড্ডা, ১০ দিনের মাথায় ফের দিল্লির পথে শুভেন্দু

- Advertisement -

এবার অর্থ তছরুপের দায়ে পুলিশের জালে রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ হাজরা। এককালীন তৃণমূলের নেতা হলেও রাজীব বন্দোপাধায় যেদিন ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুত্যা শিবিরে সেদিনই দল বদলে ছিলেন গোবিন্দও। রাজনীতির ময়দানে বরাবরই রাজীব ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।

মাস খানেক আগে বিজেপিতে যোগ দিয়ে এখন বিজেপির মুখ বলেই পরিচিত তিনি। দিন কয়েক আগেই পঞ্চায়েতের তছরুপের দায়ে অভিযোগ করা হয় গোবিন্দ হাজরার বিরুদ্ধে। অভিযোগ জমা পড়ার পর থেকেই লিলুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেন। তার পরেই গতকাল অর্থাৎ রবিবার বর্ধমানের কালনা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আজ গোবিন্দকে তোলা হবে আদালতে।

এদিকে গোবিন্দ হাজ্রার গ্রেপ্তারিতে হাওড়ার বিজেপি নেতাদের বক্তব্য যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের নামে এসব মামলার অভিযোগ আনছে তৃণমূল। শুভেন্ধু ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেপ্তার হওয়ার পরে যথেষ্ট অস্বস্ত্বিতে বিজেপি, তার পরেই গ্রেপ্তার হলেন রাজীব ঘনিষ্ঠ গোবিন্দ। যদিও এতে এখনও রাজীব বন্দোপাধ্যায় বা বিজেপির রাজ্য নেতাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর