নজরবন্দি ব্যুরোঃ ডাক পাঠিয়েছেন নাড্ডা, আর তাতেই ফের দিল্লি জাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগেই রাজ্যের নেতাদের সঙ্গে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করে দিল্লি গিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ সেখানে গিয়ে বৈঠক করেছিলেন বঙ্গ বিজেপির একাধিক নেতার সঙ্গেও।
আরও পড়ুনঃ স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, অথচ অসহায়দের ক্ষতিপূরণে ‘না’! কেন্দ্রকে তোপ দাগছে তৃণমূল
বৈঠক সেরে দিন কয়েক আগেই রাজ্যে ফিরেছেন। মাঝের কয়েকদিনে মুকুল রায়ের বিধায়কপদ খারিজ থেকে রাজ্যের পুলিশদের বিরুদ্ধে মামলা একাধিক প্রক্রিয়া এগিয়ে দিয়ে ফের দেশের রাজধানীর যাচ্ছেন তিনি। সূত্রের খবর দিল্লি থেকে শুভেন্দুকে আচমকা ডাক পাঠিয়েছেন জে.পি.নাড্ডা।
ডাক পাঠিয়েছেন নাড্ডা, সেই মতো আগামী বুধবার দিল্লি উড়ে যাবেন তিনি। এদিকে শুভেন্দু দিল্লি থেকে গতবার ফিরে আসার পরেই সাক্ষাত করেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। তার পরেই ভোট পরবর্তী রাজ্যের পরিস্থিতির বিস্তারির বর্ণনা দিতে দিল্লি পাড়ি দিয়েছিলেন রাজ্যপাল। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পরে সাক্ষাত করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গেও, এমনকি নিজের আসার দিন পরিবর্তন করে দু’দফা বৈঠক করেন অমিত শাহের সঙ্গেও। তার পরেই ফের শুভেন্দুর দিল্লি ডাকের খবরে দলের ভেতরেই শুরু হয়েছে জল্পনা।



