নজরবন্দি ব্যুরোঃ স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, অথচ অসহায়দের ক্ষতিপূরণে ‘না’! এই বিষয়েক কেন্দ্র করেই এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগছে তৃণমূল। গতকালই কেন্দ্রর তরফ থেকে জানানো হয়েছিল কোভিডে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে পারবে না সরকার। একাধিক যুক্তি সহ ১৮৩ পাতার হলফনামা জমা করেছিল আদালতের কাছে। তার বিরুদ্ধেই আজ সাংবাদিক সম্মেলনে তোপ দাগলেন রাজ্যসভায় তৃণমূলের উপ দলনেতা সুখেন্দুশেখর রায়।
আরও পড়ুনঃ বিধানসভা থেকে মুকুল ঝরাতে মরিয়া বিজেপি, তৃণমূলের পুরানো চালেই সাজাচ্ছে ঘুঁটি
সেকণ্ড ওয়েভের মৃত্যু মিছিলের মাঝেই কোভিডে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে মামলা হয়েছিল আদালতে। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। তার জবাবেই গতকাল কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে সম্ভব নয় এই ব্যবস্থা। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ মানুষ, আগামি দিনে এই মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাবে। তাতে সকলকে এই অঙ্কের ক্ষতিপূরণ সম্ভন নয়ে কেন্দ্রের পক্ষে। যুক্তি হিসেবে ১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র ব্যাখ্যা করেছে বহু যুক্তি।
কেন্দ্রেও বক্তব্য এখনো পর্যন্ত এখনও পর্যন্ত দেশে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। দিনে দিনে আরও বাড়বে এই তালিকা। দেশে বিপুল সংখ্যক মানুষকে এই ক্ষতিপূরণ দিতে গেলে আর্থিক ভাবে ব্যাপক চাপ সৃষ্টি হবে কেন্দ্রের ওপর। উপরন্তু রাজ্য গুলির কোষাগারেও সেই পরিমাণ টাকা মজুত নেই। সঙ্গে কেন্দ্রের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে কোভিডে মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া হলে, বাকি রোগের ক্ষেত্রেও তাই প্রযোজ্য করতে হবে। গতকালের কেন্দ্রের এই জবাব্রের পরেই আজ কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছে জোড়াফুল শিবির।
স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, অথচ অসহায়দের ক্ষতিপূরণে ‘না’! গেরুয়া শিবিরের নেতারা তৃণমূলে যগদানের পর সাংবাদিক বৈঠকে সুধাংশুসেখর রায় বলেন, কর্পোরেটদের পকেট ভারী করাই লক্ষ্য বর্তমান কেন্দ্র সরকারের। এদিকে সেন্ট্রাল ভিস্তা গড়তে ২০ হাজার কোটি টাকা খরচ করে, আর সাধারণ মানুষ, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, যাঁরা কোভিডে হারিয়েছেন প্রিয়জনকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার টাকা নেই কেন্দ্রর কাছে।
প্রসঙ্গত সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে তৃণমূল সহ দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে। দেশের এই কঠিন সময়ে দেশবাসী পাশে দাঁড়ানোর বদলে, তাঁদের আর্থিক সাহাজ্য বা রাজ্য গুলিকে আর্থিক সাহায্য করার বদলে এই মুহুর্তে দেশে সাংসদ ভবন তৈরির কোন যৌক্তিকতা খুঁজে পায়নি অপর দল গুলি। আজ সেই প্রসঙ্গকে টেনেই গতকালের ক্ষতিপূরণে না করার বিষয় তুলনা করে তৃণমূল তুলোধনা করেছে কেন্দ্রকে।



