বিধানসভা থেকে মুকুল ঝরাতে মরিয়া বিজেপি, তৃণমূলের পুরানো চালেই সাজাচ্ছে ঘুঁটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা থেকে মুকুল ঝরাতে মরিয়া বিজেপি, আর তাতে তৃণমূলের দেখানো রাস্তাতেই আপাতত হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের এই মুহুর্তের সবথেকে বড়ো আতঙ্ক মুকুল রায়কে নিয়ে। এক সময়ে রায় সাহেব বিজেপিতেব যাওয়ার পর থেকে যেভাবে জোড়াফুল শিবির ভাবতো এই বুঝি কোন নেতা গেলেন মুকুলের নতুন ঘরে।

আরও পড়ুনঃ সকলের জন্য নয় মেট্রো পরিষেবা, মহানগরে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের

ঠিক তেমনই এই ভাবনা এখন বিজেপির অন্দরেও ধাক্কা খাচ্ছে। ইতিমধ্যে মুকুলের পৌরোহিত্যে বিজেপির ঘর ভেঙে গঙ্গাপ্রসাদ শর্মা সহ ৮ বিজেপি নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। খোদ মুকুল রায় বলছে বিজেপির শেষের এই শুরু। এই পরিস্থিতিতে মুকুলের বিজেপি বিধায়কের পদ খারিজ করার জন্য উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি।

মুকুল রায় ২০ বছর বাদে এবার ভোট লড়েছিলেন বিজেপির হয়ে। কৃষ্ণনগর উত্তর থেকে কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন তিনি। তবে তার পরেই রঙ পরিবর্তন করে আপাতত তৃণমূলের নেতা।মুকুলের দলত্যাগের পর থেকেই বিজেপি নেতারা চাইছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মুকুল।

অন্যথায় দলত্যাগ বিরোধী আইন লাগু করার কথাও বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই অধিকারী চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও। তবে এখনও কাজে গতি না আসায় প্ল্যান-B কাজে লাগাচ্ছে টিম বঙ্গ বিজেপি। বিজেপিতে থাকাকালীন তৃণমূল মুকুলের বিরুদ্ধে সরব হয়েছিল যে বিষয়ে এবার তাকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির।

ভোট পরবর্তী সময়ে, ফিরহাদ-মদন-সুব্রতকে নারদা কান্ডে গ্রেপ্তার করা হলে রাজ্য জুড়ে তৃণমূল পন্থী থেকে সাধারণ মানুষ সকলেই আওয়াজ তুলেছিলেন একি যাত্রায় পৃথক ফল কেনো। ফিরহাদ-মদন জেলে গেলে শুভেন্দু-মুকুলের ছাড় কেনো? সেই সময়েই কুনাল ঘোষ বলেছিলেন, বিধানসভা নির্বাচনের হলফনামায় মুকুল রায় লুকিয়ে গিয়েছেন নারদার ঘটনা। আর সেই বিষয়কে সামনে এনেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল।

কুণাল ঘোষ বলেছিলেন, ‘নির্বাচনে প্রার্থী হতে গেলে যিনি প্রার্থী হতে চান, তাঁর একটা হলফনামা দিতে হয় নির্বাচন কমিশনকে। সেখানে উল্লেখ করতে হয়, তাঁর নামে কোনও মামলা আছে কী না। মুকুল রায় সেই হলফনামায় নারদ মামলার কথা সম্পূর্ণ গোপন করেছেন। মুকুল রায়কে কে জানিয়ে দিলেন, যে তিনি নারদ মামলা থেকে মুক্তি পেয়েছেন?”

বিধানসভা থেকে মুকুল ঝরাতে মরিয়া বিজেপি এবার মুকুলের সেই ‘নারদ’ ঘটনা গোপন করাকেই ফের হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে চাইছে বিজেপি। সূত্রের খবর নির্বাচনের হলফ নামায় প্রার্থী হিসেবে মুকুল রায় যে নারদ ঘটনার কথা লুকিয়ে গিয়েছেন, তা সামনে তুলে এনে তাঁর বিরুদ্ধের অভিযোগের ভিত আরও শক্তিশালী করছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর