আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফায় লোকসভা নির্বাচন। মঙ্গলবারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বুধবারও প্রচার করবেন তিনি। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় নিলেন বিজেপি নেতাদের। এক্স হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।
আরও পড়ুন: কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ বালক, বিতর্কে ব্রিজভূষণের ছেলে
নিজের এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “বাংলার জনগণ সর্বদা গঠনমূলক বক্তৃতায় বিশ্বাসী, এমন নেতাদের নয় যারা যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে পিছপা হন এবং জনসাধারণকে সম্বোধন করার জন্য টেলিপ্রম্পটারের উপর নির্ভর করেন। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

The people of Bengal have always believed in constructive discourse, not in leaders who shy away from facing scrutiny & rely on teleprompters to address the public.
সদ্য প্রকাশিত
বুদ্ধদেব সন্তান সুচেতনের বিস্ফোরক সাক্ষাৎকার! এসএফআই-সিপিএম নিয়ে ক্ষোভ, শিল্পায়নে ভরসা শুভেন্দু সরকারের উপর
‘দেশের জন্য বুলেট খেতেও রাজি’, নিউজিল্যান্ড সফরে গম্ভীরের নতুন চ্যালেঞ্জIt is clear that the time has come for BJP leaders to practice adding the suffix “Ex” before their names.
The… pic.twitter.com/sTBB2jxEB8
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2024

মঙ্গলবার প্রথমে অশোকনগর ও বারুইপুরে সভা করেন নরেন্দ্র মোদি। এরপর বিকেলে চলে আসেন কলকাতা উত্তরে। সেখানে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে জনসভা করেন তিনি। বুধবার কাকদ্বীপের সভা থেকে বাংলায় এবারের মতো লোকসভা প্রচার শেষ করলেন মোদি।
নামের আগে প্রাক্তন লেখার সময় এসে গিয়েছে, কাদের নিশানা মমতার?
শেষ দফায় চলছে জমজমাট প্রচার। আজ বারুইপুরে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে। এরপর কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো করবেন মুখ্যমন্ত্রী। একেবারে শেষ সভা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।




