লোকসভার ভোট প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তিনি সভা করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। জন সংযোগ করেছেন। আমাদের রাজ্যে প্রথম দফার ভোট যেহেতু উত্তরবঙ্গের তিনটি আসনে তাই শাসক বিরোধী সবাই উত্তরবঙ্গ কেই প্রথম বেছে নিয়েছেন প্রচারের জায়গা হিসেবে।
আরও পড়ুনঃ রেখা পাত্রকে ‘সরকারি খোঁচা’, প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর



দুদিন আগে কোচবিহারের সভা করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকেই রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছিলেন। মোদি বলেছিলেন কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যের প্রয়োগ করে না সরকার। মোদি সরাসরি অভিযোগ করেন আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।



এছাড়াও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে যে চালু করা যায়নি সে বিষয়ে পুরো দোশটায় চাপিয়ে দেন শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে। আর আজ রায়গঞ্জের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই অভিযোগের উত্তর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলে গেলেন বাংলার সরকার আমার কথা শোনে না। কেন শুনব? আমরা কি বিজেপির চাকর? যেটায় মানুষের লাভ হবে, আমি সেটা করব। বিজেপির লাভ আমি করব কেন?’’ তার পরেই ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গ তোলেন মমতা।
রাজ্যে আয়ুষ্মান ভারত কেন নয়, মোদির অভিযোগের জবাব দিলেন মমতা

তিনি বলেন, ‘‘আমরা কেন ‘আয়ুষ্মান ভারত’ করব? আমাদের তো ‘স্বাস্থ্যসাথী’ আছে। আমাদের এই প্রকল্পে রাজ্যের ৯কোটি মানুষ সাহায্য পান। ‘আয়ুষ্মান ভারত’ সকলের জন্য নয়। ওই প্রকল্পে সুবিধা হবে এক কোটি মানুষের। তা হলে আমি কেন ওটা করতে দেব? বাকি ৮ কোটি মানুষ কোথায় যাবেন?’’







