রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সুবিধা পেয়েও তিনি বিজেপি প্রার্থী হয়ে দ্বিচারিতার রাজনীতি করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল।রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির হয়ে ভোটে লড়াই! সন্দেশখালির রেখা পাত্রকে এবার তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, “সরকার না দিলে এসব কোথায় পেতেন?”



আরও পড়ুন : ভূপতিনগর আর সন্দেশখালি এক নয়, রায়গঞ্জে নির্বাচনী প্রচারে বললেন মমতা
সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনিই প্রথম অভিযোগ দায়ের করেছিলেন।রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারি হিসাবে বলছে, বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও পান তিনি। বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ডের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তৃণমূল।



ব্যাক্তিগত তথ্য সামনে নিয়ে আসায় তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করে বিজেপি। এবার রেখা পাত্রের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রেখার উদ্দেশ্যে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা না করলে কোথায় পেতেন? এক বার তো স্বীকার করুন।” মুখ্যমন্ত্রীর দাবী, “সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।”

রেখা পাত্রকে ‘সরকারি খোঁচা’, প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
সন্দেশখালি ইস্যু তুলে ভোটের মুখে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি। সম্ভবত, সেকারণেই বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। তাকে প্রেরণা দিতে ফোন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার নির্বাচনী প্রচার থেকে সরাসরি রেখা পাত্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে এও বুঝিয়ে দিলেন তিনি সবসময় বাংলার মহিলাদের পাশেই রয়েছেন।







