বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মমতার, চিঠি দিলেন প্রধানমন্ত্রী কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:দু’সপ্তাহ হয়েছে, বিএসএফের পরিধি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রকাশের। তার বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ জানিয়েছিল পঞ্জাব। গত রবিবার উত্তরবঙ্গ সফরে ছিলেন মমতা, সেখান থেকে তিনিও এই নিয়ে অভিযোগ তোলেন রাজনৈতিক ষড়যন্ত্রের। এবার এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃভারতের বিরুদ্ধে জয়ের পর দলকে কি বার্তা দিলেন ইমরান ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিএসএফের এই এরিয়া বাড়ানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বড় আঘাত। কেন্দ্রকে এই সিদ্ধান্ত ফেরত নিতে হবে। উল্লেখ্য, ভারতীয় সীমানার ভিতরে ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকা এত দিন এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর নজরদারির আওতায় ছিল সেটি বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

যারফলে, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের বেশ খানিকটা এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। মোদি কে চিঠিতে মমতা লিখেছেন,কেন্দ্রের এই সিদ্ধান্ত বিএসএফ আইনের পরিপন্থী। রাজ্যের বক্তব্য, নেপাল, ভুটান ও বাংলাদেশ মিলিয়ে পশ্চিমবঙ্গের মোট ২১৬৪.৭১ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এ রাজ্যের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। কেন্দ্রের সিদ্ধান্ত মানতে হলে ধরে নিতে হবে, সেই আয়তনের মধ্যে প্রায় ৩২,৪০০ বর্গ কিলোমিটার অর্থাত্‍ রাজ্যের ৩৭% এলাকাই বিএসএফের নিয়ন্ত্রণে চলে আসছে।

বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মমতার, চিঠি দিলেন মোদী কে

বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মমতার, চিঠি দিলেন প্রধানমন্ত্রী কে 

যা রাজ্যের এক্সিকিউটিভ ক্ষমতা এবং রাজ্য পুলিশের এক্তিয়ারে হস্তক্ষেপের সমান। মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, সংবিধান অনুযায়ী নিজের রাজ্যে কোনও অপরাধের তদন্ত করার অধিকার রয়েছে রাজ্য পুলিশের। সুপ্রিম কোর্টও স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্যের নাগরিক এবং পুলিশি ক্ষমতা খর্ব করা যায় না।  মমতার এই প্রতিবাদের পর এবং প্রধানমন্ত্রীকে সরাসরি এই বিষয় নিয়ে চিঠি দেওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কি উত্তর আছে আসে সেটাই এখন দেখার।

বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মমতার, চিঠি দিলেন প্রধানমন্ত্রী কে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর