ভারতের বিরুদ্ধে জয়ের পর দলকে কি বার্তা দিলেন ইমরান ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ জিতেছেন কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতের মুখোমুখি হয়ে হারাতে পারেনি কোনোদিনও। অবশেষে ১৩ বছর পর বিশ্বকাপের কোন ম্যাচে ভারতকে হারালো পাকিস্তান। এর আগে ভারতের সঙ্গে খেলতে নামার আগেই পাকিস্তান টিমকে চাপমুক্ত হয়ে খেলার টিপস দিয়েছিলেন তিনি। এবার ভারতকে হারানোর পর পাকিস্তান টিমকে অভিনন্দন জানালেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুনঃরাজ্যে সংক্রমণ বাড়লেও গোটা দেশে কমল কোভিড সংক্রমণ

তারপর কী বার্তা দিলেন ইমরান? পরে ম্যাচ জয়ের পর টুইটারে ইমরান লিখেছেন,’পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বাবর আজম সামনে থেকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছ।’ অধিনায়ক বাবার আজাম ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে দলকে বিশ্বকাপের ময়দানে ভারতের বিরুদ্ধে প্রথম জয় এনে দেন তার জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে রাহুলকে বোল্ড করে দেওয়া থেকে রোহিত শর্মাকে ইনসুইং বলে লেগ বিফোর করে একার হাতে ভারতের ব্যাটিংকে ভেঙে দিয়েছেন আফ্রিদি।

ভারতের বিরুদ্ধে জয়ের পর দলকে কি বার্তা দিলেন ইমরান ?

ভারতের বিরুদ্ধে জয়ের পর দলকে কি বার্তা দিলেন ইমরান ?

পাশাপাশি রিজওয়ান ও শাহিনের পারফরম্যান্স-এর কথাও উল্লেখও করেছেন ইমরান। লিখেছেন, ‘দেশ তোমাদের সকলের জন্য গর্বিত!’

ভারতের বিরুদ্ধে জয়ের পর দলকে কি বার্তা দিলেন ইমরান ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর