রাজ্যে সংক্রমণ বাড়লেও গোটা দেশে কমল কোভিড সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪,৩০৬ জন। তবে গত ২৩৯ দিনে সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে দেশে সুস্থতার হার এখন ৯৮. ১৮ শতাংশ।এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের নয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৪৪৩ জন।

আরও পড়ুনঃগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়

দেশে করোনায় মৃতের এই সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। তবে, গতকালের থেকে মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৫৬১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৫৪ হাজার ৭১২ জন।

এদিকে দেশে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৪৮৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৫৪৯ জন। দেশে এই মুহূর্তে চিকিত্‍সাধীন সক্রিয় রোগী ১ লাখ ৬১ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ৪,৫৪,৭৪৩ জনের।

রাজ্যে সংক্রমণ বাড়লেও গোটা দেশে কমল কোভিড সংক্রমণ, জেনেনিন পরিসংখ্যান 

রাজ্যে সংক্রমণ বাড়লেও গোটা দেশে কমল কোভিড সংক্রমণ

তবে এই মুহূর্তে করোনার মোকাবিলার অস্ত্র হিসেবে টিকাকরণকেই বেছে নেওয়া হয়েছে। বছর শেষের আগে ৯৪৪ মিলিয়ন ১৮-ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। তাই এই মুহূর্তে জোরকদমে চলছে টিকাকরণের কাজ।

রাজ্যে সংক্রমণ বাড়লেও গোটা দেশে কমল কোভিড সংক্রমণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর