নজরবন্দি ব্যুরো:গুরুতর অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সোমবার সকালে বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। সেখানে কার্ডিওলজি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃশীত আসার আগে রাজ্যে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
উল্লেখ্য, এমনিতেই সিওপিডি-র সমস্যা রয়েছে। পুজোর সময়ও এই সমস্যায় ভুগছিলেন তিনি। এরইমধ্যে পুজোর আয়োজনে ব্যস্ত থেকেছিলেন তিনি।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, কি বলছেন চিকিৎসকরা ?

পরিবার সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর।




