‘যার যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগেই চলে যান’, দলত্যাগ ইস্যুতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দলবদলের জল্পনার আবহে ফেসবুক লাইভে তৃণমূল কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইকে সামনে রেখে নতুনভাবে সংগঠন গড়ার ডাক, পাশাপাশি দল ছাড়তে ইচ্ছুকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলের আবহে দলবদল এবং সাংগঠনিক অস্থিরতা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফেসবুক লাইভে তিনি তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। দল ছাড়তে ইচ্ছুকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ২১ জুলাইয়ের আগেই যে যার সিদ্ধান্ত নিয়ে নিন, কারণ ওই দিন থেকেই দল নতুনভাবে পথচলা শুরু করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন