‘পিএম শ্রী’ প্রকল্পে সরকারি স্কুলের বড় রূপান্তরের পরিকল্পনা! ১২,৩০০ স্কুল চিহ্নিত, স্কুলপিছু মিলতে পারে ২৫ লক্ষ টাকা

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ। ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় ২৩ জেলার ১২,৩০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব এবং উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেই এই পরিকল্পনা বলে সরকারি সূত্রের দাবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বড় পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। পিএম শ্রী প্রকল্প-এর আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের আওতায় প্রতিটি নির্বাচিত স্কুল সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। ইতিমধ্যেই ২৩ জেলায় স্কুল চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে ১২ হাজার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন