সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ ‘‌দুয়ারে দলিল’‌

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার থেকে আর জমি-বাড়ি কেনার পর দলিল জোগাড় করার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না। খুব সহজেই বাড়ি বসেই পেয়ে যাবেন দলিল। অর্থাৎ সম্পত্তি কেনার পর দলিলের জন্য আর রেজিস্ট্রি অফিসে হত্যে দিতে হবে না। সাধারণ মানুষের জন্য এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে মমতা সরকারের।

আরও পড়ুন: RGKar-এ নতুন অধ্যক্ষ নিয়োগ ঘিরেই অশান্তি! বিদেশ থেকেই তৃণমূলের রাজ্য সভাপতিকে কড়া নির্দেশ মমতার

জানা গিয়েছে, সরাসরি ডাকযোগে ক্রেতার বাড়িতেই পৌঁছে যাবে সম্পত্তির দলিল। এই নতুন পরিষেবা আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। বিদেশ সফর থেকে মুখ্যমন্ত্রী ফিরলেই এই প্রকল্পে চূড়ান্ত সিলমোহর পড়বে বলে জানা যাচ্ছে। যেহেতু মূল মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে তুলতে হয়। আবার আইনজীবীকে টাকা দিয়েও দলিল তোলা যায়।

সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ 
সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ 

কিন্তু এতে সময়, পরিশ্রম এবং খরচ তিনটিই হয়। তাই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন পরিষেবা আনা হচ্ছে। আর এই পরিষেবার জেরেই দুর্ভোগ থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। সূত্রের খবর, জমি–বাড়ি রেজিস্ট্রি করলেই ডাকযোগে ক্রেতার বাড়িতে সেই দলিল পৌঁছে যাবে। বাড়িতে বসেই হাতে আসবে সম্পত্তির দলিল।

সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ 

ইতিমধ্যেই এই পরিষেবা দিতে পরিকাঠামো নিয়ে বৈঠক করেছে রাজ্য সরকার। তাছাড়াও ডাকযোগে দলিল পাঠানোর খরচ যাতে ক্রেতার কাছে বাড়তি বোঝা মনে না হয় সেটাও দেখা হচ্ছে। এই বিষয়ে পাসপোর্ট বিভাগের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এই নয়া পরিষেবা চালু হলেও রেজিস্ট্রি অফিস থেকে হাতে হাতে দলিল তোলার ব্যবস্থা চালু থাকবে। কিন্তু পরে সেটা তুলে দেওয়া হবে।

সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ 

সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর