ধর্ষনের ফাঁসির শাস্তি চাই, আরজিকর কাণ্ড নিয়ে TMCP-র মঞ্চ থেকে দাবি মমতার

ধর্ষনের ফাঁসির শাস্তি চাই, আরজিকর কাণ্ড নিয়ে TMCP-র মঞ্চ থেকে দাবি মমতার। তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম ন্যায়সংহতি নিয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে গোটা দেশ যখন উত্তাল। দিকে দিকে বইছে প্রতিবাদের ঝড়। বনধ কর্মসূচি পালন করছেন বিজেপি। সকাল থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় বন্‌ধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয়। বেলা বাড়তেই শহর থেকে জেলা দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে এই আবহে  ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে বক্তৃতা করবেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই তিনি আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি আরজি কর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ধর্ষণে ফাঁসি চাই’।

এদিন তিনি আরজিকর কাণ্ড নিয়ে সভা থেকে বলেন,”যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এর বিরুদ্ধে যাতে অ্যাকশান নিতে কোন দেরি না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যদিও আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যেই এই কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে করে দেওয়ার। কিন্তু তা করতে দেওয়া হলো না। তাই আগামী সপ্তাহেই স্পিকার কে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল এনে রাজ্যপালের কাছে পাশ করানো হবে।”

এরপর তিনি আরো বলেন, “অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় বলা হয় ১০-১২ বছর কেটে গিয়েছে তাই ছেড়ে দেওয়া হোক। কিন্তু কেন অত্যাচারীদের এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে ধর্ষকদের কেন ছাড়া হবে এটা কিসের ন্যায় সংহতি আইন। তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম ন্যায়সংহতি নিয়ে।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত