নজরবন্দি ব্যুরো: সলমান খান, তাঁর মেজাজটাই যেন কথা বলে। শহরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচিয়ে ছাড়লেন তিনি! এই কাজ আগে ক’জন করতে পেরেছেন তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, আদিবাসী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় কখনও কখনও পা মিলিয়েছেন। কিন্তু আজ একেবারে মমতাকে হাত ধরে টেনে নিয়ে এসে নাচতে অনুরোধ করলেন ভাইজান। চোখেমুখে কিছুটা অস্বস্তি থাকলেও অরিজিৎ সিংহের কন্ঠে KIFF-এর আনুষ্ঠানিক গানে ভালোই তাল মেলালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দিদিকে ছেড়ে যাব না, বিধানসভায় মমতাকে আমৃত্যু সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন Firhad Hakim


আজ থেকে শুরু হল ২৯তম কলকাতা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সলমন খান ছাড়াও আজ উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, অনিল কপূর, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা প্রমুখ। এছাড়াও রাশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ার তিন বিখ্যাত চিত্র পরিচালক উপস্থিত ছিলেন। আর বাংলার কমবেশি সব শিল্পীরাও ছিলেন মঞ্চে।

অতিথিদের বরণ করে নেবার পর অরিজিৎ সিংহের গাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইটেল ট্র্যাকটি বাজানো হয়। সেটা শুনেই অনিল কপূর বসে বসে নাচতে শুরু করেন। এই দেখে সঞ্চালিকা জুন মালিয়া আবার গানটি চালাতে অনুরোধ করেন এবং সলমন সহ প্রত্যেককে নাচার জন্য আবদার জানান।



নাছোড় Salman Khan, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ভাইজানের সঙ্গে নাচলেন Mamata Banerjee

নাচ আর সলমন এই দুই তো যেন সমার্থক! বলা মাত্রই ভাইজান স্টেজে দাঁড়িয়ে পড়েন। এগিয়ে আসেন মহেশ ভাট, অনিল কপূর, সোনাক্ষী সিনহারাও। ব্যস, নাচের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে টেনে নিয়ে আসেন সলমন ও মহেশ। মুখ্যমন্ত্রীও বারণ করতে পারেননি। কিছু সঙ্গ দেবার পর তিনি হাততালি দেন। সব মিলিয়ে রাজনীতির বাইরে একটু অন্যরকম সময় কাটাবার অবকাশ পেলেন মুখ্যমন্ত্রী। সলমনকে উপহার দিলেন নিজের হাতে আঁকা ছবি।







