নজরবন্দি ব্যুরো: দিনকয়েক আগেই বিধানসভায় হাজিরা খাতায় সই করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিমতপোষণ করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর আর সেই বিধানসভাতে দাঁড়িয়েই ববি সাফ জানালেন, আজীবন দিদির সঙ্গে থাকব, ছেড়ে যাব না!
আরও পড়ুন: তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের


মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বক্তব্য রাখতে আসেন ফিরহাদ হাকিম। সেখানেই তিনি প্রশ্ন তোলেন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে। বলেন, ‘‘আপনারা আমার বাড়িতে সিবিআই পাঠিয়েছেন। কী পেয়েছেন? ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব! কখনও দিদিকে ছেড়ে চলে যাব না। মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব। কেউ কেউ চলে গিয়েছেন। নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু সকলে নয়।’’

এছাড়াও আজ ‘ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম’ বিল প্রসঙ্গে কলকাতার মেয়র বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের ধরার নামে বহু নিরীহ মানুষকে জেলে পোরা হচ্ছে। এমনকি, বহু সংবাদমাধ্যমের প্রতিনিধিকেও এই আইনের জেলে ঢোকানো হয়েছে। হাতরাসে যাচ্ছিলেন এমন একজন সাংবাদিককে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার করা হয়েছে।’’



দিদিকে ছেড়ে যাব না, বিধানসভায় মমতাকে আমৃত্যু সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন Firhad Hakim

প্রসঙ্গত, বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোনও বিধায়ক যেন শীতকালীন অধিবেশনে অনুপস্থিত না থাকেন। পাশাপাশি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে থাকা হাজিরা খাতায় দলীয় বিধায়কদের প্রবেশ এবং বার হওয়ার সময় সই করতে হবে, নির্দেশ দেওয়া হয় এমনটাই। আর এই সই সাবুদ নিয়ে বিরক্তি প্রকাশ করতে শোনা গিয়েছিল কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমকে।







