নজরবন্দি ব্যুরোঃ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করছেন রাজ্যপালরা। এই ইস্যুকে সামনে রেখে খুব শীঘ্রই দিল্লিতে একজোট হয়ে এর বিরোধিতার পরিকল্পনা করতে চলেছেন বিজেপি বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা। রবিবার এই পরিকল্পনার কথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে ফোন করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই ট্যুইট করে জানিয়েছন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা রিপোর্টে, হিজাব বিতর্কে এবার নাক গলাচ্ছে পাকিস্তান!


তিনি জানিয়েছেন, “মমতা দি আমাকে ফোন করেছিলেন যেভাবে বিজেপি বিরোধী রাজ্যগুলিতে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করছেন রাজ্যপালরা তাতে সকলকে একজোট হওয়ার কথা জানিয়েছেন তিনি। এমনকি এবিষয়ে দিল্লিতে বৈঠক করবেন সমস্ত অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরাও।
সম্প্রতি রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত কার্যত চরমে পৌঁছে গেছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তাঁকে ট্যুইটারে ব্লক করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাতেও সংঘাতের অবসান হয়নি। লাগাতার একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে দুই পক্ষের মধ্যে। সম্প্রতি বিধানসভার অধিবেশন স্থগিত করেছেন রাজ্যপাল। ফলে সেই সংঘাত যে শিখরে উপস্থিত হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। পাল্টা রাজ্যপালকে অপসারণের দাবীতে সংসদে সরব হওয়ার পরিকল্পনা ঘাসফুল শিবিরের।
ক্ষমতার অপব্যবহার করছেন রাজ্যপালরা, দিল্লিতে মমতার নেতৃত্বে বৈঠকে মুখ্যমন্ত্রীরা

একই পরিস্থিতি তামিলনাড়ুতেও। রাজ্যপাল আর এন নবীর কর্মকাণ্ডে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। উপরাজ্যপালের কর্মকাণ্ডের উল্টো মেরু ধরে নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই সকলকে নিয়ে একযোগে সরব হতে চাইছেন মুখ্যমন্ত্রী। এবার দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রণহুঙ্কার দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



