শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এবার সেই মেগা ভোটের আসরে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দলের রণকৌশল ঠিক করতে কালীঘাটে (Kalighat) বৈঠকের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। জেলাভিত্তিক বৈঠকে প্রথমেই রাখা হয়েছে পশ্চিম মেদিনীপুরকে। আজ বিকেল ৪টের সময় শুরু বৈঠক। এই বৈঠক থেকে কী বার্তা দেন মমতা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: ইডির স্ক্যানারে শংকর আঢ্যের গোটা পরিবার, এবার চরম বিপাকে বনগাঁর ‘ডাকু’!
সূত্রের খবর, আজকের বৈঠকে পশ্চিম মেদিনীপুরের সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর, ব্লকস্তরের নেতাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। স্থির করা হবে জেলার কার্যক্রম। কী কী পদক্ষেপ নিলে এই জেলায় ভালো ফল আসতে পারে সেই বিষয়ে নেতাদের পরামর্শ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর লোকসভায় গত বারের নির্বাচনে তৃণমূলের মানস ভূঁইয়াকে হারিয়ে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত ঝাড়গ্রাম ও আরামবাগ। ঝাড়গ্রামে ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্যদিকে, আরামবাগ তৃণমূলের দখলে। এবার কী হয় সেটাই দেখার।

লোকসভার আসরে নামছেন মমতা, কালীঘাটে জেলাভিত্তিক বৈঠকের ডাক, নজরে পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নিয়ে কিঞ্চিৎ বিড়ম্বনায় তৃণমূল। সরানো হয়েছে একাধিক নেতাকে। শালবনীর সভা থেকে যদিও দ্বন্দ্ব মেটানোর বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে এই জেলায় যথেষ্ট ভালো ফল করেছে ঘাস্ফুল শিবির। এবার পালা লোকসভার। আজকের বৈঠকে সব দিক বিচার করেই রণকৌশল স্থর করে দেবেন তৃণমূল সুপ্রিমো।




