নজরবন্দি ব্যুরো: “অভিষেক-বীরবাহার কনভয়ে অ্যাটাক কেন? আমি কিন্তু কখনই কারোর চোখ রাঙানি সহ্য করি নি। আর করবও না। আন্দোলনের নামে যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁরা সাবধান হয়ে যান।” এবার শুক্রবার রাতেই অভিষেক ও বীরবাহার কনভয়ে হামলার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
আরও পড়ুন: Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, আটক ৩ কুড়মি আন্দোলনকারী


উল্লেখ্য, শনিবার, ২৭ মে দুই মেদিনীপুরেই কর্মসূচী রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে এদিন পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বিস্ফোরণস্থলে পৌঁছান তিনি। আর তারপরেই তিনি সেখান থেকে চলে যান পশ্চিম মেদিনীপুরের শালবনি। আর সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তবে শুক্রবার রাতেই ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি! এবার এই নিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আন্দোলনের নামে যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁরা এখনই সাবধান হয়ে যান। কয়েকদিন ধরে যাঁরা ক্রমাগত অ্যাটাক করছেন। রেল লাইন, রাস্তা অবরোধ করছেন। বাড়ি-গাড়ি ভাঙছেন। তাঁরা থেমে যান। এখানে যে সব মাথারা জাতি-দাঙ্গা করার চেষ্টা করছেন, সেই মাথাগুলি মনে রাখবেন! যদিও শান্ত, ভালভাবে থাকতে হয়, আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে করেন অশান্তি করবেন তাহলে কিন্তু ভালো হবে না। অভিষেক, বীরবাহার কনভয়ে অ্যাটাক করা হচ্ছে। কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু কখনই আমি চোখ রাঙানি সহ্য করি না।”



প্রসঙ্গত, গতকাল তৃণমূলের নবজোয়ার যাত্রায় শালবনিতে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নবজোয়ার যাত্রায় রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, গতকালই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভাঙে। একাধিক গাড়িতে ইটবৃষ্টি হয়। পরপর গাড়ি ভাঙচুরের ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠে এলাকা। শুধু তাই নয়, হামলার পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। এরপরেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিষেক বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দেন। এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন আছে বলেই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনায় কুড়মি আন্দোলনকারীদের একাংশকে দায়ী করেছেন বীরবাহা হাঁসদা। যদিও এই ঘটনার সঙ্গে কুড়মিদের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছেন আন্দোলনের নেতৃবৃন্দ।
Abhishek-বীরবাহাকে অ্যাটাক কেন, হুঁশিয়ারি দিলেন মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



