নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা, জুড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার মহাসমারোহে দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজীর জন্মদিবস। নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে জানিয়েছেন, “আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এর ফলে গোটা জাতি নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারবে এবং ‘দেশনায়ক দিবস’ পূর্ণমর্যাদায় পালন করতে পারবে”। 

আরও পড়ুনঃ ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা, শ্রদ্ধা জ্ঞাপনের অনন্য নিদর্শন

বিগত কয়েকদিন ধরেই নেতাজি কে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এবছর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির রাজপথে তাঁর স্মরণে বাংলা থেকে বিশেষ ট্যাবলো পাঠানো হলেও তা বাছাই পর্বে বাতিল করে দেওয়া হয়। যা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে।

রাজ্যের শাসক দল থেকে শুরু করে বাম-কংগ্রেসের মত বিরোধী দলগুলির তরফ থেকে কেন্দ্রীয় সরকার কে ট্যাবলোর প্রসঙ্গে পুনঃবিবেচনার দাবি জানানো হয়। তবে এসবের মধ্যেই আজ সকালে থেকে শহরের বিভিন্ন প্রান্তে কোভিডবিধি বজায় রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। পাশাপাশি আজ দুপুর ১২ টা নাগাদ ময়দানে সুভাষ মূর্তিতে মুখ্যমন্ত্রীর মাল্যদানের কথাও শোনা যায়।

এমনকি আজ রেড রোডে নেতাজির সেই ট্যাবলো কেও প্রদর্শন করার কথা শোনা যায়। তবে এখানেই শেষ নয়, স্যোশাল সাইট থেকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কে নিশানা করার পাশাপাশি বিশেষ পরিকল্পনার কথা ঘোষনা করেন।

নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা, দেখে আপ্লুত রাজ্যবাসী 

নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা, দেখে আপ্লুত রাজ্যবাসী 
নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটির দাবীতে ফের সরব মমতা, দেখে আপ্লুত রাজ্যবাসী

আজ নেতাজির জন্ম দিবস উপলক্ষে জাতীয় ছূটির দাবি জানানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্ৰহনের কথা ঘোষণা করেন তিনি। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই বাংলায় “জয় হিন্দ বিশ্ববিদ্যালয়” নির্মানের পাশাপাশি নেতাজির পরিকল্পিত প্ল্যানিং কমিশন বাতিল করার ক্ষেত্রে কেন্দ্র কে নিশানা করে বাংলার বুকে বেঙ্গল কমিশন চালু করার কথাও শোনা যায় । যা দেখে আপ্লুত রাজ্যবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত