ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা, শ্রদ্ধা জ্ঞাপনের অনন্য নিদর্শন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাটঃ সারা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজীর ১২৫ তম জন্মবার্ষিকী। সারা দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে এই দিবস। তার আগে মাত্র দুই দশমিক তিন সেন্টিমিটারের ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা সোমা মুখার্জী।

আরও পড়ুনঃ সুভাষ ভৌমিকের অবদান অনস্বীকার্য, সাদা-কালোর দায়িত্ব পেয়ে জানালেন সন্দীপ

বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়ার বাসিন্দা ইংরেজি মাধ্যমের ওই শিক্ষিকা এর আগেও তাঁর হাতের নিপুন শিল্পী দক্ষতায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকৃতি গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সমেত দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি। শিক্ষকতা ও বাড়ির কাজের অবসরে চুপচাপ বসে না থেকে তার শিল্পীসত্বার ছোঁয়ায় গড়ে ছিলেন ক্ষুদ্রাকৃতি গান্ধিজির মুর্তি।

ইন্ডিয়া বুক রেকর্ডের পক্ষ থেকে তাঁর এই কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছিল। অসাধারণ শিল্পকলা সৃষ্টির পর এবার দেশের অন্যতম জনপ্রিয় নেতা সুভাষ চন্দ্র বসুর ক্ষুদ্রাকৃতি মুর্তি গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

বাড়ির কাজ সেরে অবসর সময়ে দীর্ঘ একমাস ধরে সোমাদেবী মাটি দিয়ে এই মুর্তি গড়ে তুলেছেন একটু একটু করে। কোভিড অতিমারির কারণে এমনিতেই স্কুল বন্ধ। বাড়ির বাইরে বের হওয়ার ঝক্কি সেভাবে নেই। তাই অবসর সময়ে গড়ে তুলেছেন অপরূপ নিদর্শন।

ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা, তাক লাগানোর মতো কাজ 

ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা, তাক লাগানোর মতো কাজ 
ক্ষুদ্রাকৃতির নেতাজীর মুর্তি গড়লেন বালুরঘাটের শিক্ষিকা, তাক লাগানোর মতো কাজ 

শিল্পী সোমা মুখ্যোপাধ্যায়ের কথায়, নেতাজীর মুর্তি গড়ার উদ্দেশ্য, সারা দেশের পাশাপাশি বীর নেতাজীর ১২৫ তম জন্মদিনে প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন