নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র ফিরিয়ে নিক আলাপনের দিল্লি ডাক, বিগত কয়েকঘন্টার নিরবতা ভেঙে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে রাজ্যে আলোচনার কেন্দ্রে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি। আচমকা এমাসের শেষে তাঁকে দিল্লিতে যোগদান করতে বলেছে কেন্দ্র। তৃণমূল ছাড়া বাম-কংগ্রেস, প্রাক্তন আমলা প্রায় সকলেই মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একাজ করেছে বিজেপি।
আরও পড়ুনঃ আলাপন-সংবাদ! মুখ্যসচিবের দিল্লি-ডাক নিয়ে বেলা ৩টেয় সিদ্ধান্ত জানাবেন মমতা


আজ সেই প্রসঙ্গে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই লাখ তাকার প্রশ্ন ছিলো মুখ্যসচিবকে রিলিজের বিষয়ে কী করবেন মুখ্যমন্ত্রী। আলাপনের অপর ভরসা করেই তাঁর মেয়াদ তিনমাস বাড়ানোর জন্য আবেদন করেছিলেন মমতা। কেন্দ্র গ্রিন সিগন্যালও দিয়েছিলো। তার পরেই রাতারাতি এই মত বদলকে ঠিক কিভবে হ্যান্ডেল করবেন তৃণমূল সুপ্রিমো সেদিকে তাকিয়ে ছিলেন সকলেই। আজ দুপুরে দিঘা থেকে ফিরেই মমতা জানিয়েছিলেন বেলা ৩টেয় বৈঠক করে জানাবেন সিদ্ধান্ত।
নবান্ন থেকে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। বাংলায় ক্ষমতা কায়েম করতে পারেনি ২১ এর নির্বাচনে তাই মুখ্যসচিবকে সরিয়ে জব্দ করতে চাইছে প্রশাসন। সঙ্গে তিনি প্রশ্ন করেন আলাপনের ভুল কী? কাজের কোন গাফিলতি থেকে কোন ক্ষেত্রে অভিযোগ নেই, মেয়াদ বাড়ানোর পরেও রাজ্যের সঙ্গে কোনরকম যোগাযোগ না করেই এই ধরণে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র স্রেফ বাংলাকে জব্দ করতে। ্বৈঠক থেকেই তিনি অনুরোধ করেছেন কেন্দ্র ফিরিয়ে নিক আলাপনের দিল্লি ডাক।


সঙ্গে মমতা তুলে এনেছেন ‘বাঙালি’ তত্বকেও। মুখ্যমন্ত্রীর দাবি শুধু মাত্র বাঙালি বলেই আজ আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ঘটাচ্ছে কেন্দ্র সরকার। ভরা বৈঠকে মমতা এও বলেন, “বাংলা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাংলার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর পায়ে পড়তে পারি। প্রধানমন্ত্রী, আমার উপর আপনার রাগ থাকতে পারে। যদি আপনার পায়ে পড়লে সেই রাগ চলে যায় তাও করতে তৈরি আমি। কিন্তু বারবার এভাবে অপমান করবেন না।”







