Mamata Banerjee: উপনির্বাচনে চারে ‘৪’ তৃণমূল, উচ্ছ্বসিত মমতা

অপপ্রচার ও কুৎসার জবাব দিয়েছে সাধারণ মানুষ, এজেন্সি রাজের বিরোধিতা মানুষ করেছে, সারা দেশে ভরাডুবি হয়েছে বিজেপির, মন্তব্য মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের পর বাংলায় ৪ কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে বড় পরীক্ষা ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির কাছে। এবার সেই পরীক্ষার ফলাফলেই বিজেপিকে কার্যত হোয়াইটওয়াশ করে ৪/০ ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল। এই চার কেন্দ্র হল রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিকতলা। এরমধ্যে মানিকতলা ছাড়া ৩ টি কেন্দ্রই ছিল বিজেপির দখলে। তার পরেও এই ফলে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুম্বই-এ আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে গিয়ে ইন্ডিয়ার তিন শরিকের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। তবে এরমধ্যেই রাজ্যের উপনির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত হয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জয়ী প্রার্থীদের জানান শুভেচ্ছা বার্তা।

উপনির্বাচনে চারে '৪' তৃণমূল, উচ্ছ্বসিত মমতা

উপনির্বাচনে চারে ‘৪’ তৃণমূল, উচ্ছ্বসিত মমতা

এদিন তিনি বলেন, “বিশেষ ধন্যবাদ মা মাটি মানুষকে, এই জয় মা মাটি মানুষের জয়। ৪ টি আসনের তিনটি ছিল বিজেপির লোকসভাতেও এবং বিধানসভাতেও একটি ছিল আমাদের। কিন্তু এই চারটি আসনেই জয় নিঃসন্দেহে আগামী দিনে গুরুত্বপুর্ন হতে চলেছে। মধুপর্না বাগদা কেন্দ্রে বেশ ভালো লড়াই দিয়েছে। মুকুটমনিও নিঃসন্দেহে ভালো ছেলে লোকসভায় হেরেছে তারপরেও ওর ভরসা ছিল তাই প্রার্থী করা হয়। এই জয় আমরা আগামী ২১ সে জুলাইয়ে উৎসর্গ করব।”

উপনির্বাচনে চারে '৪' তৃণমূল, উচ্ছ্বসিত মমতা

একই সঙ্গে দেশের ১৩ আসনে উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অপপ্রচার ও কুৎসার জবাব দিয়েছে সাধারণ মানুষ। এজেন্সি রাজের বিরোধিতা মানুষ করেছে। সারা দেশে ভরাডুবি হয়েছে বিজেপির।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত