নজরবন্দি ব্যুরোঃ সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থন না করলেও রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দেখা করে দিলেন একাধিক উপহার।
আরও পড়ুনঃ Modi-Mamata: একাধিক নথিপত্র নিয়ে ৪৫ মিনিট বৈঠকে মোদি-মমতা, কী নিয়ে আলোচনা?


দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এগিয়ে এসেছিল বিরোধী পক্ষের একাধিক দল। শেষমেশ যখন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রার্থী নিয়ে বিজেপি যদি আগে জানাত, তাহলে ভেবে দেখতাম। অর্থাৎ এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম আগে জানানো হলে, তাঁকে সমর্থন জানানোর বিষয়টি ভাবা যেত।
রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে শপথ গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। শুক্রবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের ধারণা, একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাতে পারেন তিনি।
রাষ্ট্রপতি সাক্ষাতে মমতা, সৌজন্য সাক্ষাত
এর আগে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বকেয়া টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়েছেন তিনি। সেই টাকা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।









