নজরবন্দি ব্যুরোঃ জমি তৈরি করেছেন পিকে, তা দেখতেই অধিবেশন কালেই ৫ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা, আজ সূত্রের খবর তেমনটাই। আগামী ১৯ তারিখ থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে লোকসভায়, তার মাঝেই ২৫ তারিখে দিল্লি যাচ্ছেন মমতা, থাকবেন ৩০ পর্যন্ত, দিল্লি গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর টানা ৫ দিন থাকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক জল্পনা।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় যোগীকে পাস মার্কস মোদির, সঙ্গে উপহার ১৫০০ কোটি
এদিকে গতকালই নবান্ন থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী আচমকা যান রাজভবনে। কথা বলেন রাজ্যপালের সঙ্গে। তার পরেই এই দিল্লি গমন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে দিল্লি গিয়ে কি তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা। এমনিতেই প্রায় সবসময়েই চলে কেন্দ্র-রাজ্য সংঘাত। বাংলার বিধানসভার নির্বাচনের সময়ে উভয়ের ভোট প্রচার, কটাক্ষ গিয়ে দাঁড়িয়েছিল ব্যাক্তিগত স্তরে।
তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই লাগাতার কেন্দ্র এবং প্রধান্মন্ত্রীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলা, টিকাকরণ,জিএসটি, শ্রম আইন, কৃষি আইন প্রায় সব ক্ষেত্রেই কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো।
জমি তৈরি করেছেন পিকে দফায় দফায় বৈঠকে, এবার দিল্লি যাচ্ছেন খোদ মমতা।

তার মাঝেই মমতার এই দিল্লি গমন রাজনীতিতে কোন নয়া সমীকরণ তৈরি করবে তা ভাবাচ্ছে সব মহলকেই। ঘাসফুল শিবির সূত্রের খবর দিল্লি গিয়ে প্রতিবারের মতো এবারেও সংসদে যাওয়ার সম্ভাবনা আছে নেত্রীর। আর সেটিই আরও তাতপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই অধিবেশনে এমনিতেই করোনা থেকে কৃষি আইন সব প্রশ্ন বাণে বিদ্ধ হয়ার জন্য প্রস্তুত টিম মোদি।
তার সঙ্গেই জল্পনা চলছে দিল্লি গিয়ে মমতার অ-বিজেপি দলগুলির সঙ্গে সাক্ষাৎ নিয়েও। সূত্রের মতে ৫ দিন দিল্লিতে থাকাকালীনই শারদ পাওয়ার, কেজরিওয়াল সহ বাকিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। অনেকের মতে ইতিমধ্যেই দিল্লিতে জমি তৈরি করেছেন পিকে, পাওয়ার সহ গান্ধী পরিবার, বৈঠকে বসেছেন প্রশান্ত কিশোর। দিল্লি গিয়ে সেসব খতিয়ে দেখে আসবেন তিনি।



