আমি দু’নম্বরি করি না, স্বাস্থ্যসাথী করি, বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার

Lok Sabha Election 2024: রবিবার বালুরঘাটের তৃণমূলপ্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বালুরঘাট টাউন ক্লাবে সভা করলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার বালুরঘাটের তৃণমূলপ্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের চকরাম রায় গ্রাউন্ডে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বালুরঘাট টাউন ক্লাবে সভা করলেন। এদিন ফের একবার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: দ্বিতীয় দফাতে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, ঘোষণা কমিশনের

মমতা বললেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প করেছে। অথচ মানুষ সেই সুবিধা পায় না। একটা বাইক থাকলে সে এই প্রকল্প থেকে বঞ্চিত হয়। আর আমরা স্বাস্থ্যসাথী করেছি। আমি দু’নম্বরি করি না। আমাদের সরকার কী করেছে, তা বলতে শুরু করে দিনরাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরান, একটা বাইবেলে কুলাবে না!’’

আমি দু'নম্বরি করি না, স্বাস্থ্যসাথী করি, বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার

পাশাপাশি তিনি আরও বলেন, “এটা মোদীর ভোট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ত চাইছে। এটা দিল্লির নির্বাচন। তাই কৈফিয়ত মোদীকে দিতে হবে।’’ সঙ্গে দূরদর্শনের লোগোর রঙ পরিবর্তন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন। একদিন এটা আমাদের গর্ব ছিল। কাল থেকে গেরুয়া করে দিয়েছে।”

আমি দু'নম্বরি করি না, স্বাস্থ্যসাথী করি, বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার

আমি দু’নম্বরি করি না, স্বাস্থ্যসাথী করি, বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার

মমতার সংযোজন, “আমি ১০ দিন ধরে বলে যাচ্ছি শ্বেতপত্র প্রকাশ করো। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এজি রিপোর্ট-সহ শ্বেতপত্র প্রকাশ করো। আমি দেখতে চাই কে চোর, আর কে সাধু।”

আমি দু'নম্বরি করি না, স্বাস্থ্যসাথী করি, বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত