আবহাওয়াই ‘ভিলেন’! উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির জেরে পিছোল মমতার ভোট প্রচার

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসে বাতিল ২৪ মার্চের জনসভা, ২৫ মার্চ থেকে প্রচার শুরু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ময়দানে নামার আগেই বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখতে হল Mamata Banerjee-কে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসের জেরেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আগামী ২৪ মার্চ, মঙ্গলবার Alipurduar থেকে তৃণমূল সুপ্রিমোর প্রচার অভিযান শুরুর কথা ছিল। একই দিনে MaynaguriMatigara-তেও একাধিক জনসভার সূচি নির্ধারিত ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই সব কর্মসূচিই আপাতত বাতিল বা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে। পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং জেলা তৃণমূল নেতৃত্বও একই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিকল্প দিন হিসেবে ২৫ মার্চ থেকে প্রচার শুরু হতে পারে বলেই সূত্রের খবর, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

এদিকে Alipore Meteorological Department-এর পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে। Darjeeling, Kalimpong, Jalpaiguri এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, কিছু জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমনকি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তা ২০০ মিলিমিটার ছুঁতে পারে। এই পরিস্থিতিতে বড় জনসভা আয়োজন ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।

ফলে নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপাতত প্রচারসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন নজর নতুন তারিখ ঘোষণার দিকে—কবে থেকে শুরু হবে মমতার ভোট প্রচারের আনুষ্ঠানিক যাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন