নজরবন্দি ব্যুরোঃ কল্যান কে সাথে নিয়ে বাঁকুড়ায় দিদি, এবার তা নিয়েও শুরু হয়েছে জল্পনা! কারন গত কয়েকদিন শুভেন্দু ইস্যুতে খবরে রয়েছেন কল্যান বন্দ্যোপাধ্যায়। কদিন আগে শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল। আজকে অনেক বড় হতে পারেন। কিন্তু বড় হলেন কার ছায়ায়, সেটাই বড় ব্যাপার।”
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর উত্থান, নন্দীগ্রাম ও বিজেপি-র নেপথ্য কাহিনী।


পাশাপাশি শুভেন্দু তথা অধিকারী পরিবারের উদ্দেশ্যে নাম না করে বলেছিলেন বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নামের গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস! মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস।” যদিও কল্যানের বক্তব্যের সাথে মিল নেই দলীয় বক্তব্যের। শুভেন্দু-র ব্যাপারে দলের বক্তব্য, তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারন কমিটির সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী!
এদিকে নির্ধারিত সময়ের আগেই কল্যান কে সাথে নিয়ে বাঁকুড়ায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনের প্রস্তুতিতে সোমবার বাঁকুড়া জেলা সফরে যাওয়ার কথা ছিল তাঁর। সেদিন সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং পরেরদিন অর্থাৎ মঙ্গলবার জনসভার কথা ছিল। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়াতেই থাকার কথা ছিল। কিন্তু রাতারাতিই এই সূচি বদলে গিয়েছে। ইতিমধ্যেই আজ বিকেলে বাঁকুড়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন মুকুটমণিপুরে সেচদপ্তরের বাংলোয়। আগামীকাল অর্থাৎ সোমবার জনসভা করার কথাও রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর চৌধুরী! জোটের জট কাটাতে রাজ্যে আসছেন রাহুল।


মঙ্গলবার প্রশাসনিক বৈঠক, বুধবার আরও একটি জনসভা সেরে কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে তাই প্রস্তুতি এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের নয়া সূচি অনুযায়ী, সোমবার দুপুর ১টা নাগাদ খাতড়ার সিধু-কানহো স্টেডিয়ামে জনসভা করবেন। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসবেন পর্যালোচনা বৈঠকে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে দু’দিনের মুখ্যমন্ত্রীর ম্যারাথন কর্মসূচি। একইদিনে জনসভা, প্রশাসনিক বৈঠক,পরেরদিন আবারও জনসভা। এমনিতেও উনিশের লোকসভা ফলাফলের পর জঙ্গলমহলের জেলাগুলির দিকে বাড়তি নজর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
অন্যদিকে আজও শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টার ফেলেছেন দক্ষিন ২৪ পরগণার বারুইপুরে! ‘দাদা’র অনুগামীরা পোস্টারে লিখেছেন, ‘বাংলা ও বাঙালির আপনজন, আমার আপনার সবার প্রিয় বাংলার লড়াকু নেতা!’








