নির্বাচনের সময় রাজনৈতিক হিংসা বাংলায় নতুন কিছু নয়। ভোট পূর্ববর্তী হোক বা ভোট পরবর্তী। ভূপতিনগর ইস্যুতে বর্তমানে উতপ্ত রাজ্য রাজনীতি। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছে। ভূপতিনগরে গিয়ে হামলার মুখে পড়ে এনআইএ আধিকারিকেরা। আর সেই এনআইএ আধিকারিকদেরই বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ করেছে ধৃত তৃণমূল নেতার স্ত্রী।



আরও পড়ুন : ‘আনুগত্য থাকুক সংবিধানের প্রতি, পার্টির প্রতি নয়’ নাম না করে অভিজিৎকে খোঁচা চন্দ্রচূড়ের!
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শনিবারই বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার সভাতেও এনআইএ সহ সব কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তবে এদিন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। আর ১২ দিন পরেই প্রথম দফার ভোট রাজ্যে।



মুখ্যমন্ত্রী এর আগেও কটাক্ষ করে বলেন, ‘যার বিয়ে সেই পুরোহিত, কমিশন ও বিজেপি একসাথে কাজ করছে। তাই নির্বাচনী আচরণ বিধি মানেনা বিজেপি। আজও মুখ্যমন্ত্রী বললেন, “নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না।”

নির্বাচনী প্রচার থেকে কমিশনকে স্যালুট করলেন মুখ্যমন্ত্রী, বিজেপি আপনাদের রোজ দেয়…
ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সম্বন্ধে কুকথা বলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বললেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়। দিলেন হুঁশিয়ারি। বললেন, “আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনও মুখ খুলিনি। যখন মুখ খুলব, তখন দেখবেন আপনার বত্রিশটা পাটি বেরিয়ে গিয়েছে।”








