কৃষ্ণনগরের সভায় করোনা নিয়ে বিজেপিকে আক্রমনের সাথে নিজের পায়ের অবস্থা জানালেন মুখ্যমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণনগরের সভায় করোনা নিয়ে বিজেপিকে আক্রমনের সাথে নিজের পায়ের অবস্থা জানালেন মুখ্যমন্ত্রী ভাঙা পা নিয়ে বাংলার বুকে একের পর এক ঝোড়ো ইনিংস খেলে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর হুইলচেয়ারে বসেই একের পর সভা রোড শো করে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ পড়ুয়াদের জন্য ফের দুঃসংবাদ, করোনার জেরে এবার পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

আজ রবিবার নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী প্রথমে জানান “চিকিত্‍সকদের অনুরোধ করলেও রাজি হননি, তাই এখনও প্লাস্টার নিয়েই নির্বাচনী প্রচার করতে হচ্ছে।” তারপর নিজেই জানান “গতকাল (শনিবার) চিকিত্‍সকদের অনুরোধ করেছিলাম, এবার প্লাস্টারটা কেটে দিন। একটু কষ্ট হবে কিন্তু তাও চালিয়ে নেবে। কিন্তু চিকিত্‍সকরা রাজি হননি। আরও ৭ দিন রাখতে বললেন।” এর পরেই কৃষ্ণনগরের সভা থেকে চেনা ছকে কেন্দ্রের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এনআরসি থেকে করোনার টিকা, নোটবন্দি থেকে লকডাউন প্রত্যেক বিষয়ে ধরে ধরে বিজেপিকে বিঁধলেন তিনি।

তাঁর দাবি সবাই, এখন ‘মিথ্যাবাদী প্রধানমন্ত্রী’ বলে ডাকছেন মোদিকে। তবে তিনি ক্ষমতায় এসে কী কী করছেন এবং ক্ষমতায় ফিরে আরও কী কী করবেন তা আরও একবার মনে করেয়ে দেন মমতা। সেই সঙ্গে কৃষ্ণনগরের সভা থেকে আরও একবার ডাক দেন ‘খেলা হবে’। অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত নিয়ে মমতা জানান ভোটের মরশুমে বহিরাগতরাই বাংলায় এসে রোগ ছড়াচ্ছে। এবার তিনি সাফ জানিয়ে দিলেন, যাঁরা বাইরে থেকে আসতে চাইবেন, তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। তবেই অনুমতি মিলবে বাংলায় প্রবেশের। তৃণমূল নেত্রীর দাবি, অন্তত ১০ হাজার মানুষ অন্য জায়গা থেকে এ রাজ্যে এসেছেন। যাঁদের মধ্যে বেশিরভাগই সংক্রমিত কিন্তু তাঁরা নিজেরাও হয়ত জানেন না। তাঁদের কারণেই বাংলায় হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

‘বহিরাগত’দের নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য। তিনি বলে দিয়েছেন, “এরপর বড় কোনও অঘটন ঘটলে তার জন্য নির্বাচন কমিশনই দায়ী থাকবে। যদিও তৃণমূল নেত্রীর এই ঘোষণার পর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও সে সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বাড়ি থেকে বসেই কাজ করছেন বলে জানিয়েছেন মমতা। তাঁর সঙ্গে সভামঞ্চে কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি গলশিতে জান সভা করতে।

কৃষ্ণনগরের সভায় করোনা নিয়ে বিজেপিকে আক্রমনের সাথে নিজের পায়ের অবস্থা জানালেন মুখ্যমন্ত্রী সেখানে বিজেপি নেতৃত্ব কে খোঁচা দিয়ে তিনি বলেন “তুমি বলছো ১০০-২০০ আসন পাবো আমি বলি কি অত কম বোলো না ।তুমি ৫০০ আসন পাবে । বিজেপি প্রচার করছে তৃণমূল সব টাকা চুরি করেছে ,তাহলে এইখানে উপস্থিত মে মা এবং বোনেদের জিজ্ঞেস করুন তারা কন্যাশ্রী ,রূপশ্রী এবং স্বাস্থ্য সাথীর টাকা পেয়েছেন কিনা।” নির্বাচনের আগে রবিবার সকালে কার্যত প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর